1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

পএিকায় প্রকাশিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৫৭৭ টাইম ভিউ

গাজীপুর প্রতিনিধিঃ

আমি আবু সায়হাম, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর এর একজন ওএম এস ডিলার। আমার ওএম এস বিক্রয় কেন্দ্রটি ভবানীপুর বাজার সংলগ্ন স্থানে অবস্থিত। উক্ত ওএম এস বিক্রয় কেন্দ্রের কার্যক্রম প্রতিদিন সকাল ৯ ঘটিকা হতে চাল বিক্রি শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকে। কিছু পএিকায়/ অনলাইন গণমাধ্যমে অভিযোগ করা হয় যে সকাল ১১-০০ ঘটিকা থেকে ১১-৩০ ঘটিকার মধ্যে বিক্রি কার্যক্রম শেষ হয়ে যায় যা সম্পুর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রনোদিত।

আমার ওএম এস বিক্রয় কেন্দ্রের অনুকুলে দৈনিক বরাদ্দকৃত চাল অটো ওএম এস নীতিমালা এবং কৃতপক্ষের নির্দেশনা মোতাবেক ভোক্তা প্রতি ০৫ পাঁচ কেজি চাল এবং ০৫ কেজি আটা বিক্রয় করা হয়। সরকারি নির্ধারিত মুল্যের অতিরিক্ত কোন অর্থ ভোক্তাদের নিকট হতে নেওয়া হয় না।

গাজীপুর সিটি করপোরেশন ০২ নং ওয়ার্ডের (ভবানীপুর বাজার) সচিব জনাব জসীম উদ্দিন, আমার নিকট বিভিন্ন সময় ৪/৫ বস্তা চাল/আটা দেওয়ার জন্য চাপ দেয়। তাতে আমি অপারগতা প্রকাশ করলে আমার নিকট বিভিন্ন সময় টাকা দাবী করেন (যার মোবাইলের কল রেকর্ড আছে)। সংশ্লিষ্ট ওয়ার্ড সচিব সাংবাদিকের সাথে যোগসাযেসে আমার বিরুদ্ধে পএিকায় রিপোর্ট করেন। যা সম্পুর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত। আমি প্রকাশিত উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com