1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন ড্যান্স কোরিওগ্রাফার অপূর্ব চৌধুরী-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২৪৮ টাইম ভিউ

বিনোদন প্রতিবেদক :-

নৃত্যজগতের জনপ্রিয় নাম অপূর্ব চৌধুরী। বাংলাদেশের এই খ্যাতনামা ড্যান্স কোরিওগ্রাফার তার শিল্পকর্ম আর অনন্য নৃত্যাভিনয়ের মাধ্যমে ইতোমধ্যেই অর্জন করেছেন অসংখ্য ভক্ত-অনুরাগীর ভালোবাসা। আজ ২৫ আগস্ট তার জন্মদিন। দিনটিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ও ঘনিষ্ঠ মহলে তাকে জানানো হয়েছে অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা।

দেশে প্রথমবার ফায়ার ড্যান্স উপস্থাপন করে দর্শকদের মুগ্ধ করা অপূর্ব চৌধুরী আজও নৃত্যপ্রেমীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। মঞ্চের বাইরে তিনি তার ‘অপূর্ব ডান্স স্কুল’-এর মাধ্যমে শতাধিক ছাত্রছাত্রীকে নৃত্যশিল্পের নানা দিক শেখাচ্ছেন। শিক্ষার্থীদের মধ্যে নতুন প্রজন্মের নৃত্যশিল্পীদের গড়ে তোলার তার প্রচেষ্টা প্রশংসনীয়।

দীর্ঘদিন ধরে বাংলাদেশে নৃত্যচর্চা ও কোরিওগ্রাফিতে নতুন ধারা এনে আলোচনায় থাকা অপূর্ব চৌধুরীর কাজ টেলিভিশন অনুষ্ঠান, মঞ্চ এবং বিভিন্ন প্রতিযোগিতায় নজর কেড়েছে বারবার। সমসাময়িক প্রজন্মকে নৃত্যের প্রতি অনুপ্রাণিত করতে তার অবদানও বিশেষভাবে উল্লেখযোগ্য।

জন্মদিনে সকলের ভালোবাসা পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। অপূর্ব চৌধুরী আশা প্রকাশ করেছেন, সামনে আরও ভালো ভালো কাজ দিয়ে দর্শক-শ্রোতাদের আনন্দ দিতে পারবেন। তার ভাষায়, নৃত্য শুধু বিনোদন নয়, এটি সংস্কৃতির গুরুত্বপূর্ণ বাহক। সেই ধারাবাহিকতায় তিনি ভবিষ্যতেও শিল্পকে এগিয়ে নিতে চান নতুন রূপে, নতুন উদ্যমে।

অপূর্ব চৌধুরীর জন্মদিনে নৃত্যপ্রেমীরা আশাবাদী, তিনি আগামীতেও নতুন উদ্যমে নৃত্যকলার মাঠে অনন্য অবদান রাখবেন এবং দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com