1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষায় বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে অতন্দ্র প্রহরী মত কাজ করছে: সিলেট বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ টাইম ভিউ

সিলেট জেলা সংবাদদাতা :

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বার বার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে জেগে উঠেছে। এবার তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি।

তিনি সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৭ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির আয়োজিত র‌্যালী পূর্বেক রেজিষ্ট্রারী মাঠের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
তিনি আরোও বলেন, জাতীয়তাবাদী আদর্শের সঙ্গে জনগণকে একত্রিত করার লক্ষ্যে মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। আজকের দিনটি বাংলাদেশি মানুষদের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। দলটি বাংলাদেশি ভূখণ্ডের সম্পূর্ণ স্বাধীনতা এবং শক্তিশালী সার্বভৌমত্ব সুরক্ষা ও বহুদলীয় গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়ার নীতিতে অঙ্গীকারাবদ্ধ।
তিনি বলেন, , গত দেড়যুগ ব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের আত্মদান সার্থক হবে, যদি আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন, সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে পারি। এটিই হোক বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শুভলগ্নে আমাদের অঙ্গীকার। দেশজুড়ে যেন আর কখনোই গুম, গুপ্তহত্যা, বিচারবহির্ভূত হত্যা, নারী ও শিশুদের ওপর পৈশাচিকতা, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, টাকা পাচারের মতো ঘৃণ্য বিভীষিকার পুনরাবৃত্তি না হয়। নতুনভাবে আর্বিভুত মব সংস্কৃতির অবসান ঘটাতে হবে। কারণ এটি আইন বহির্ভূত একটি হিংসাত্মক আচরণ, যা জনমনে ভীতি ও আতঙ্ক তৈরি করে।
জনগণের অধিকার আদায়ে তাদের দুঃখ-কষ্ট লাঘব করাসহ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা আবারও পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মূল লক্ষ্য। যোগ করেন তিনি।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. এনামুল হক চৌধুরী ও আরিফুল হক চৌধুরী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

ছবি ক্যাপশন
বিএনপির ৪৭ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির আয়োজিত র‌্যালী পূর্বেক রেজিষ্ট্রারী মাঠের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী বরকত উল্লাহ বুলু।

বিএনপির ৪৭ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির আয়োজিত র‌্যালী ও সমাবেশে প্রধান অতিথির বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী বরকত উল্লাহ বুলু।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com