1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সম্পাদক ও প্রকাশক খান মো:মেহেদী-গাজীপুর সংবাদ  মুড়ি-বাতাসা ও ভ্যানগাড়িতে প্রচারণা: কাপাসিয়ায় ব্যতিক্রমী নির্বাচনী ভাবনায় আলোচনায় মুফতি আজিজুল হক-গাজীপুর সংবাদ  গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নে সহকারী শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন-গাজীপুর সংবাদ  কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ-গাজীপুর সংবাদ  ছাতকে দুইশত ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতকে উত্তর খুরমা ইউনিয়নে সহকারী শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন-গাজীপুর সংবাদ  পবিত্র ঈদুল আষহা র, শুভেচছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জের কৃতি সন্তান মোয়াজ্জেম হোসেন সাহেদ-গাজীপুর সংবাদ Beef Casino Review Max 125% up to C$900 + 600 Free Spins *সরকারের রাজস্ব ক্ষতি ২ কোটি টাকা* সুনামগঞ্জে সুরমা নদীতে বালু উত্তোলন-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র ১২৭ তম জন্মবার্ষিকী পালন-গাজীপুর সংবাদ 

নাটোরে হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব, হাসপাতালে দেড় শতাধিক রোগী ভর্তি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোর পৌর এলাকার উত্তর পটুয়াপাড়া ঝাউতলা সহ ২ নম্বর ওয়ার্ডসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত মধ্যরাত থেকে এ প্রাদুর্ভাব শুরু হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত নাটোর সদর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দেড় শতাধিক ছাড়িয়েছে।


হঠাৎ করে বিপুল সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় চিকিৎসক ও নার্সরা চরম চাপের মধ্যে পড়েছেন। রোগীদের আত্মীয়স্বজনদের অভিযোগ, পৌরসভার সরবরাহ করা পানিই এই ডায়রিয়ার প্রকোপ বাড়িয়েছে। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, পানি পরীক্ষার জন্য ইতোমধ্যে নমুনা সংগ্রহ করে বগুড়ায় পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেল প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতনও কর্মকর্তারা।


নাটোরের সিভিল সার্জন মুক্তাদির আরেফিন বলেন, “আমাদের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা সার্বিকভাবে চেষ্টা করছেন পরিস্থিতি মোকাবিলা করতে। প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।” বর্তমানে ১২৮ জন রোগী ভর্তি রয়েছে এবং প্রায় ৩০ জন রোগীকে এরই মধ্যে রিলিজ দেওয়া হয়েছে বলে জানান তিনি।


এ ঘটনায় জেলা প্রশাসক আসমা শাহিনা জানান, স্থানীয়দের পরামর্শ দেওয়া হয়েছে শুধুমাত্র ফুটানো পানি পান করতে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা মেনে চলতে। এছাড়া হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন সহ ঔষধ মজুদ রয়েছে। এ বিষয়ে সকল ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com