1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে সিলেট জেলা প্রশাসন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯১ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন, সংরক্ষণ ও পরিবহন নিষিদ্ধের ঘোষণা কার্যকরের পরদিনই কঠোর অভিযানে নেমেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ও বুধবার (২৭ আগস্ট) সিলেটসহ সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় অভিযানে জব্দ হয়েছে বিপুল পরিমাণ বালু, আদায় করা হয়েছে লাখ টাকার অর্থদণ্ড এবং কয়েকজনকে কারাগারে পাঠানো হয়েছে।

*সিলেটে লক্ষাধিক ঘনফুট বালু জব্দ*

সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী নদীর বাওনহাওর ও শেওলাটুক এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক লাখের বেশি ঘনফুট বালু জব্দ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফরহাদ উদ্দীন অভি নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তা ও জৈন্তাপুর থানা পুলিশ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল। এতে নদীর পাড়ের ফসলি জমি ও গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা হুমকির মুখে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ প্রকাশের পর প্রশাসন অভিযানে নামে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহাদ উদ্দীন অভি জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সিলেটজুড়ে অভিযান চলছে। জব্দকৃত বালুর বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

*তাহিরপুরে ৫ জন কারাগারে*

এদিন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আলোচিত শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচজনকে আটক করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ আলম সান্তনুর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট তাদের প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড দেন। পরে বৃহস্পতিবারই দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।

*হবিগঞ্জে মোবাইল কোর্টে জরিমানা*

অন্যদিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় অবৈধ বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে পৃথক মামলায় মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

*প্রশাসনের কঠোর ঘোষণা*

এর আগে সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম জেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে বালু-পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেন।

২৬ আগস্ট জারি হওয়া এ নির্দেশনায় উল্লেখ করা হয়, প্রাকৃতিক বিপর্যয় ঠেকাতে এবং পর্যটন সম্ভাবনাময় অঞ্চল রক্ষায় বুধবার (২৭ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

প্রশাসনের ঘোষণা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই বৃহস্পতিবার দিনভর একাধিক জেলায় এ অভিযান পরিচালিত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com