1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

সিলেটের গোলাপগঞ্জে অর্ধ কোটি টাকার ভূমি উদ্ধার করেছে প্রশাসন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৪ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

সিলেটের গোলাপগঞ্জে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে থাকা প্রায় অর্ধকোটি টাকার সরকারি ভূমি উদ্ধার করেছে প্রশাসন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) উপজেলার বাঘা ইউনিয়নের সোনাপুর বাজার এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এই অভিযান বাস্তবায়ন করা হয়।

অভিযান চলাকালে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ অনুসারে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

জানা যায়, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের সোনাপুর বাজারে (অধিরের দোকান) গোলাপনগর মৌজার ২৬৮/৩৭৬ দাগের হালট শ্রেণিভুক্ত ০.০৫৫০ একর খাসজমি দীর্ঘদিন ধরে স্থানীয় আব্দুল আহাদসহ কয়েকজন ব্যক্তি অবৈধভাবে দখল করে রেখেছিলেন।

অভিযানে উক্ত জমি সরকারি দখলে পুনরুদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক প্রায় অর্ধকোটি টাকা।

উচ্ছেদ অভিযানের সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল টিম ও গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে নিরাপত্তা নিশ্চিত করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ বলেন, সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান চলমান থাকবে। সরকারি জমি উদ্ধারে কোনো ছাড় দেওয়া হবে না।

স্থানীয় জনগণের মধ্যে অনেকেই এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত এমন অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com