1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

৩৮ বছর পর অবশেষে গ্রেফতার গলাচিপার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৭ টাইম ভিউ

মিঠুন পাল পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় দীর্ঘ ৩৮ বছর পলাতক থাকার পর অবশেষে ধরা পড়লেন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ হারুন হাওলাদার (৬৫)। তিনি মৃত সত্তার হাওলাদারের ছেলে এবং গলাচিপা উপজেলার বড় চত্রা গ্রামের বাসিন্দা।

গলাচিপা থানা পুলিশ জানায়, হারুন হাওলাদার ১৯৮৬ সালে ডাকুয়ার বড় চত্রা গ্রামের দেবেন্দ্র শিকারি ওরফে দেবু শিকারি হত্যা মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, বহু বছর ধরে আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছিল। সম্প্রতি তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান নিশ্চিত করা সম্ভব হয় এবং অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে দীর্ঘদিন পলাতক থাকার পর আসামির গ্রেফতারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা মনে করছেন, এ ধরনের পদক্ষেপ বিচার প্রার্থীদের আস্থাকে আরও শক্তিশালী করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com