1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

ছাতক পৌসভার ২ নং ওয়ার্ড বিএনপি’র সন্মেলন অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৫ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছাতক পৌরসভার ২ নং ওয়ার্ড শাখার সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত সিমেন্ট কারখানা ৪ নং এলাকা বাজারে এ সন্মেলন অনুষ্ঠিত হয়।

২ নং ওয়ার্ড বিএনপি’র আহবায়ক মোঃ আমির হোসেনের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আবু সুফিয়ান বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপি’র সন্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক পৌর বিএনপি’র আহবায়ক শামছুর রহমান শামছু, প্রধান বক্তার বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) জয়নাল আবেদীন মহি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক, (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, যুগ্ম আহবায়ক সামসুর রহমান বাবুল, পৌর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য শহিদুর রহমান সুহেল, এস এম লায়েক শাহ, আশরাফুল হক খেলন, শাহিনুল হক চৌধুরী, মোঃ শফি উদ্দিন, উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম।

বক্তব্য রাখেন, ওয়ার্ড বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, ইউসুফ আলী, ইকবাল হোসেন, যুবদলের নেতা এনাম খান। সন্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল কাদির বাবুল।সন্মেলনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ মোঃ শফিকুর রহমান।

অতিথি হিসেবে সন্মেলনে আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য তানিমুল ইসলাম, কামাল চৌধুরী প্রমুখ।

২নং ওয়ার্ড বিএনপি’র সন্মেলনে পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ চৌধুরী মাসুম, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল আহমদ পাবেল, বিএনপি নেতা মাহিন চৌধুরী, পিয়ারা মিয়া, শাহ ময়নুল হাসান, ফখরুল আলম, ফরিদ আহমেদ, সুমন মিয়া, হানিফ আলী হোসেন আহমেদ, জামাল উদ্দিন, শিপন আহমদ, মোঃ লিটন মিয়া, পৌর যুবদল নেতা নোমান ইমদাদ কানন, ছাতক উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ, ২ নং ওয়ার্ড বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মজলু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com