1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৪ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত অনুযায়ী ছাতক পৌর শহরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক পৌরসভা শাখা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ আছর শেষে কেন্দ্রীয় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পৌর শহরের মন্ডোলীভোগ লাল মসজিদের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিল পরবর্তী সমাবেশে ছাতক পৌর জামায়াতের সভাপতি ইঞ্জিনিয়ার নোমান আহমদ’র সভাপতিত্বে পৌর জামায়াতের সেক্রেটারি হেলাল আহমদ’র পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার, জামায়াত নেতা আব্দুল হাই আজাদ, নজমুল হোসেন, সুনামগঞ্জ জেলা জজকোর্টের এপিপি এডভোকেট আলম উদ্দিন, সাবেক কাউন্সিলর, ৩নং ওয়ার্ড সভাপতি ফয়জুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়াশিদ আলী, ২নং ওয়ার্ড সভাপতি কারী নুরুল আমিন, সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান, হাফিজ কাওসার আলম, মিজানুর রহমান, মোঃ হাছনু, লুৎফুর রহমান, মাওলানা আবুল কালাম। এসময় উপস্থিত ছিলেন ছাতক পৌর শিবিরের সভাপতি তাজুল ইসলাম, উত্তর শিবিরের সভাপতি আফজল হোসেন সহ,স্থানীয় জামায়াত
শিবির নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির নির্বাচন আয়োজন করতে হবে। পাশাপাশি সংসদের উভয় কক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচারসহ পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com