1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
পীরগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি আটক, গ্রেফতার ৫-গাজীপুর সংবাদ  Mostbet Magyarországi Ajánlások 2026 আধুনিক কৃষি ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে গলাচিপায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  সিলেট রেঞ্জ অতিরিক্ত ডিআইজি’র সুনামগঞ্জ জেলা পুলিশের হিসাব শাখা ১ম অর্ধ-বার্ষিক পরিদর্শন-গাজীপুর সংবাদ  গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক-গাজীপুর সংবাদ  মোহনা টিভিতে বেআইনি ক্ষতিপূরণবিহীন চাকরিচ্যুত:গণমাধ্যমকর্মীদের অনিশ্চয়তা-গাজীপুর সংবাদ  জঙ্গল সলিমপুরে শিক্ষার্থী শিক্ষক অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ে পুলিশ সুপার-গাজীপুর সংবাদ  বাকেরগঞ্জে চাঁদাবাজি হামলা ভাঙচুর লুটপাটে কথিত ‘ইউনুচ বাহিনীর’ তাণ্ডব-গাজীপুর সংবাদ  ২ ঘন্টায় অপহরণকৃত প্রবাসী উদ্ধার,৪ অপহরণকারী আটক: র‍্যাব-৭-গাজীপুর সংবাদ  নতুন বাংলাদেশের চমক, জঙ্গল সলিমপুর সেনাবাহিনীর নিয়ন্ত্রণে উন্নয়নের নতুন অধ্যায়-গাজীপুর সংবাদ 

ন্যায় ও সাহসিকতার স্বীকৃতি: সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেলের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম রাজু-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৭৬ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেল, বাংলাদেশের সহকারী পরিচালক (অনুসন্ধান) পদে নির্বাচিত হয়েছেন আশুলিয়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও যশোর জেলার কেশবপুর উপজেলার ১১নং হাসানপুর ইউনিয়নের কৃতি সন্তান সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম রাজু। বৃহস্পতিবার (০২ অক্টোবর) সকাল ১০টার সময় পদের বিষয়টি সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেল, বাংলাদেশের এর নিজ ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেছেন সংগঠনের আহ্বায়ক মোঃ খায়রুল আলম রফিক। দীর্ঘদিন ধরে তিনি সাভার উপজেলার আশুলিয়া এলাকায় দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। ন্যায়, সত্য ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতার মাধ্যমে নির্যাতিত সংবাদকর্মীদের পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার রক্ষায় সোচ্চার ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পদে মনোনীত করা হয়েছে।
সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেলের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে থেকেও মোঃ জাহাঙ্গীর আলম রাজু সাংবাদিক সমাজের কল্যাণে এবং নির্যাতন প্রতিরোধে কার্যকর অবদান রাখবেন। উল্লেখ্য, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে নিপীড়িত ও ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গত সেপ্টেম্বর মাসে সাংবাদিক ও সংগঠনের আহ্বায়ক মোঃ খায়রুল আলম রফিক “সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ” নামের এ সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের ঘোষণা দেন।
তিনি জানান,গত ১৬ বছরে অসংখ্য সাংবাদিক নানা ধরনের নির্যাতন,হয়রানি ও হত্যার শিকার হয়েছেন। অনেক ক্ষেত্রে তাদের পরিবারের সদস্যরাও মামলা ও হামলার মতো হয়রানির শিকার হয়েছেন। তাই নির্যাতিত সাংবাদিকদের তথ্য সংগ্রহ করে তাদের যথাযথ আইনি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করাই সংগঠনের মূল লক্ষ্য।মোঃ খায়রুল আলম রফিক আরও বলেন,বর্তমান ও ভবিষ্যতে যে কোনো সরকারের সময় সাংবাদিকরা যেন পেশাগত কাজের কারণে নিপীড়নের শিকার না হন,সে জন্য কাজ করে যাবে এই সংগঠন।
নিজ দায়িত্ব সম্পর্কে অনুভূতি প্রকাশ করে সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম রাজু বলেন,“সাংবাদিকদের ন্যায়বিচার ও অধিকার রক্ষার জন্য সব সময় সোচ্চার থেকেছি,ভবিষ্যতেও থাকব। এ দায়িত্ব আমার জন্য শুধু একটি পদ নয়,বরং নির্যাতিত সংবাদকর্মীদের পাশে দাঁড়ানোর এক অঙ্গীকার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com