1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতক থানা পুলিশের অভিযানে  ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১ জন-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জেল হত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল-গাজীপুর সংবাদ  জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেটে  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  খুলশীতে সিএনজির তথ্য অসংগতি অটোরিকশা জব্দ করেছে পুলিশ-গাজীপুর সংবাদ  কালজয়ী মরমি গানের স্রষ্টা বাউল সাধক দূর্বিণ শাহের জন্ম শতবার্ষিকী পালন-গাজীপুর সংবাদ  বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে পঞ্চম ধাপে শিক্ষা উপকরণ বিতরণ-গাজীপুর সংবাদ  চমেক ও চসিকের ৫৭ কেন্দ্রে বিনামূল্যে ৩ কোটি টাকার ওষুধ:প্রশাসক ডা. শাহাদাত-গাজীপুর সংবাদ  তাহিরপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন-গাজীপুর সংবাদ তাহিরপুরে বোরো আবাদ নির্বিঘ্ন রাখতে হাওরের বাঁধ ও স্লুইসগেট পরিদর্শনে ইউএনও-গাজীপুর সংবাদ 

অবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২১৯ টাইম ভিউ

হুমায়ুন কবির,ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হাজারো সাধারণ মানুষ ও তৌহিদি জনতার অংশগ্রহণে গাজায় নিরীহ শিশু ও সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবিতে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে গর্জে উঠে সারা শহর।রোববার (৫ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মৌড়ে গিয়ে সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পুনরায় বড় মাঠে গিয়ে কর্মসূচি শেষ করা হয়।

এ সময় শত শত মানুষ হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও পতাকা নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীরা একসঙ্গে স্লোগান দেন—‘১, ২, ৩, ৪ ইসরায়েল নো মোর ফ্রি ফ্রি প্যালেস্টাইন।’

বিক্ষোভকারীরা জানান, কিছুদিন আগে অবরুদ্ধ গাজায় খাদ্যসামগ্রী নিয়ে যাওয়া সুমুদ ফ্লোটিলা কাফেলাকে ইসরায়েলি সেনারা অবরুদ্ধ করে। এতে ৪০টিরও বেশি জাহাজ ও পাঁচ শতাধিক মানবাধিকার কর্মী ও স্বেচ্ছাসেবীদের আটক করা হয়। তাদের মুক্তির দাবির পাশাপাশি গাজার শিশুসহ নৃশংস হত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্যই ঠাকুরগাঁওবাসী রাস্তায় নেমেছে। তারা আরও জানান, অবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। গাজায় নারী-শিশু হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে নিরপেক্ষভাবে শান্তির পক্ষে অবস্থানসহ ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com