1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে সিংচাপইড় ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিনয় কুমার দেব-গাজীপুর সংবাদ  সুপ্রিম কোর্টের আইনজীবী মইনুল ইসলামের মেয়ে মাইশা ইসলামের lAL Law পরীক্ষায় প্রথম স্থান অর্জন-গাজীপুর সংবাদ  ছাতকে বিদ্যুৎ ব্যবহারকারী ২ জনের বিরুদ্ধে অনাদায়ী ১০ লক্ষ ১০ হাজার ২৫৯ টাকার জন্য মামলা দায়ের-গাজীপুর সংবাদ  অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগমুক্তি কামনায় ডব্লিউআইপিসির আন্তর্জাতিক সাংবাদিক নেতৃবৃন্দ বিভিন্ন দেশের সাংবাদিক নেতাদের উদ্বেগ, সহমর্মিতা ও দ্রুত সুস্থতা কামনা; মানবিক সহযোগিতার আহ্বান-গাজীপুর৷ সংবাদ  জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও-চরমহল্লা ইউনিয়নের জালালীচর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত অর্ধশতাধিক-গাজীপুর সংবাদ  ইউএনওর সহযোগিতায় রাণীশংকৈলে নবজাতকের  জন্ম, মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন-গাজীপুর সংবাদ  ছাতক থানা পুলিশের অভিযানে  ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১ জন-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জেল হত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল-গাজীপুর সংবাদ  জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেটে  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

ইসলামি ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলসহ পুনরায় নিয়োগের দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৮০ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে এস আলম গ্রুপের ‘অবৈধ নিয়োগ ও একচ্ছত্র দখলদারিত্ব’বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশে ও মানববন্ধন করেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদ। এ উপলক্ষে সোমবার (৬ অক্টোবর) দুপুরে বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম পৌরশহরের ইসলামী ব্যাংক শাখার সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, চাকুরী প্রত্যাশি মো. সাব্বির হোসেন,মো.কাজল, রিয়াজুল ইসলাম,শামিম হোসেন,সোহেল রানা,আইনাল

হক, ফারজানা আক্তার প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, এসআলম গ্রুপের বিদেশে পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনতে হবে এবং পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং এসআলম গ্রুপ অবৈধভাবে যে নিয়োগগুলো প্রদান করেছে তা বাতিল করে যোগ্য এবং দক্ষ ব্যাক্তিদের নিয়োগ দিতে হবে। বক্তারা আরো বলেন, এস আলম ইসলামী ব্যাংক দখলের পর ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন পদে শুধু চট্টগ্রামের ৭ হাজার ২২৪ জনকে অবৈধভাবে নিয়োগ দিয়েছেন, যার মধ্যে ৪ হাজার ৫০০ জনের বেশি পটিয়া উপজেলার। দেশের ৬৩ জেলার প্রার্থীদের বঞ্চিত রেখে এক জেলার প্রার্থীদের প্রাধান্য দেওয়ায় ব্যাংকের সেবার মান ও

প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে তারা মন্তব্য করেন। তারা বলেন, এসব নিয়োগপ্রাপ্তদের অধিকাংশই গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করেন,পেশাদার সেবা দিতে অক্ষম, এমনকি আঞ্চলিক ভাষায় কথা বলায় গ্রাহকরা যোগাযোগে সমস্যায় পড়েন। এভাবে ব্যাংক চালানো সম্ভব নয়। অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানান তারা। এছাড়াও ব্যাংক লুটেরা এস আলম ও তার নিয়োগপ্রাপ্ত অযোগ্য কর্মকর্তাদের অপসারণ না করা হলে গ্রাহকরা একে একে ইসলামী ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নেবে বলেও তারা তাদের বক্তব্যে বলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com