1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
ভান্ডারিয়া অনুষ্ঠিত হয়েছে সকল স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা সম্মাননা স্মারক প্রদান-গাজীপুর সংবাদ  ​স্বপ্ন ছোঁয়ার আগেই নিভে গেল সোনিয়ার জীবনপ্রদীপ: রাণীশংকৈলে মাদ্রাসার পুকুরে ডুবে ছাত্রীর মর্মান্তিক মৃত্যু-গাজীপুর সংবাদ  জুড়ীতে ৩ কেজি গাঁজাসহ আটক ১-গাজীপুর সংবাদ  Zahraniční Casina Pro České Hráče: jak si nárokovat exkluzivní bonusy a výhody পূর্বাভাসভিত্তিক পদক্ষেপ: ঝুঁকিপূর্ণ ১০০ পরিবারকে অর্থ সহায়তা-গাজীপুর সংবাদ  Hoe je profiteert van de beste bonussen bij Beste Online Casino Nederland in 2026 رحلتك إلى World Cup odds: نصائح حول الرهانات والعملات المشفرة নরসিংদীতে বৃদ্ধা পরিচ্ছন্নতাকর্মী হত্যা ও টাকা লুট, গ্রেপ্তার ৫-গাজীপুর সংবাদ  কোমর পানিতে মায়ের লাশ: ঠাকুরগাঁওয়ে এক অবর্ণনীয় মানবিক ট্র্যাজেডি!-গাজীপুর সংবাদ  লাউড়েরগড়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, শত শত মাহিন্দ্র চলাচলে নাজেহাল সড়ক-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় বানার নদীতে মর্মান্তিক দুর্ঘটনা: কচুরিপানা সরাতে গিয়ে ২ নারীর মৃত্যু, জানাজায় বিএনপি নেতা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এস এম মাসুদ

গাজীপুরের কাপাসিয়ায় বানার নদীতে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে প্রবল স্রোতে তলিয়ে দুই নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও এক নারী আহত হয়েছেন। রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সনমানিয়া ইউনিয়নের নায়েবের বাড়ি সংলগ্ন এলাকায় এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহতরা হলেন খিরাটি গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী লিপি আক্তার (৪০) এবং একই গ্রামের নায়েবের বাড়ি এলাকার ওয়াখিল উদ্দিনের স্ত্রী বিলকিস আক্তার (৪০)। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লিপি, বিলকিস ও দীনা সুলতানা (২৭) সহ কয়েকজন মিলে বাড়ির পার্শ্ববর্তী বানার নদীতে কচুরিপানা পরিষ্কার করতে নামেন। নদীর ওই অংশে প্রবল স্রোত থাকায় তারা ভারসাম্য রাখতে পারেননি। স্রোতের টানে তিনজনই পানিতে তলিয়ে যেতে থাকলে আশেপাশের লোকজন দ্রুত উদ্ধারের চেষ্টা চালায়।

এসময় দীনা সুলতানাকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও লিপি ও বিলকিস স্রোতে নিখোঁজ হন। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর নদী থেকে তাদের দুজনের মরদেহ উদ্ধার করে। আহত দীনা সুলতানাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে, আজ বাদ এশা নিহতদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমাদের জানাজা নামাজে শরিক হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী মরহুম আ স ম হান্নান শাহ পুত্র, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ৪ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী শাহ্ রিয়াজুল হান্নান এর পক্ষে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। একই গ্রামের দুই নারীর এমন আকস্মিক মৃত্যুতে খিরাটি ও সনমানিয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com