1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় স্বামীর সাথে অভিমানে গৃহবধূর আত্মহত্যা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২০৫ টাইম ভিউ

সংবাদদাতা,কাপাসিয়া (গাজীপুর)

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শশী দত্ত (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। উপজেলার কড়িহাতা ইউনিয়নের আন্জাবো গ্রামে স্বামীর বাড়িতে এই ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত শশী দত্ত নরসিংদী জেলার পলাশ থানার জিনার্দি ছোট লক্ষীপুর এলাকার শম্ভু দত্ত ও সীমা দত্তের কন্যা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শশী দত্তের স্বামী কার্তিক শীল (২৮) একজন সৌদি প্রবাসী। তিনি কড়িহাতা ইউনিয়নের আন্জাবো এলাকার মরন শীল ও হ্যালন রানী শীলের ছেলে। সোমবার (২০ অক্টোবর ) বিকেল আনুমানিক ৪টার দিকে স্বামী কার্তিক শীলের সঙ্গে শশী দত্তের পারিবারিক কলহ হয়। এরই জেরে অভিমান করে তিনি পরিবারের সকলের চোখ ফাঁকি দিয়ে নিজ ঘরের বাথরুমে প্রবেশ করেন। পরে বাথরুমের ঝর্ণার সাথে নিজের ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন এবং একপর্যায়ে বাথরুমে তার মরদেহ ঝুলন্ত অবস্থা দেখতে পান। সন্ধ্যা ৭ টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহত শশী দত্ত ও কার্তিক শীল দম্পতির রুদ্র জয় নামে ১০ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। কাপাসিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তাহিদূল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com