1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় ‘তাওহিদী জনতা’র বিক্ষোভ: ইসকন নিষিদ্ধ ও বুয়েটের শ্রীশান্তসহ সব ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

আইনজীবী আলিফ হত্যা, বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের ধর্ষণকাণ্ড, গাজীপুরের আশা মনি ধর্ষণ, টঙ্গীর খদিব অপহরণ এবং কাপাসিয়ার তরগাঁও গ্রামে সংঘটিত ধর্ষণসহ দেশব্যাপী ও স্থানীয় বিভিন্ন অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে গাজীপুরের কাপাসিয়ায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (২৪ অক্টোবর) শুক্রবার বাদ আসর ‘সর্বস্তরের তাওহিদী জনতা, কাপাসিয়া’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশ থেকে বক্তারা ‘জঙ্গি সংগঠন’ আখ্যা দিয়ে ইসকনকে (আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ) নিষিদ্ধ এবং এর সঙ্গে জড়িত “সকল খুনি ও ধর্ষকদের” সর্বোচ্চ শাস্তির দাবি জানান। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ মিছিলটি আসরের নামাজের পর উপজেলার ঐতিহাসিক শহীদ তাজউদ্দীন আহমদ চত্বর থেকে বের হয়। মিছিলটি কাপাসিয়া শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং ইসকনের বিরুদ্ধে স্লোগান দেন। পরে মিছিলটি কাপাসিয়া থানা সংলগ্ন ইউনিয়ন পরিষদ চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা সম্প্রতি চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা এই হত্যাকাণ্ডে অভিযুক্ত ইসকনের নেতাসহ

সকলকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বক্তারা আরও বলেন বুয়েটের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে ‘আত্মস্বীকৃত ধর্ষক’ হিসেবে আখ্যায়িত করে তারও সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এ ছাড়া সমাবেশে বক্তারা গাজীপুর স্থানীয়ভাবে ঘটে যাওয়া আশা মনি ধর্ষণ, টঙ্গীর খদিব অপহরণ এবং কাপাসিয়া উপজেলার তরগাঁও গ্রামে সংঘটিত ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা এসব ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে কাপাসিয়াকে অপরাধমুক্ত করার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান। সমাবেশ থেকে বক্তারা বলেন, “দেশে ধর্ষণ ও বিচারহীনতার যে সংস্কৃতি চলছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।” তারা অবিলম্বে ইসকনকে ‘জঙ্গি সংগঠন’ ঘোষণা করে বাংলাদেশে নিষিদ্ধ করার জন্য সরকারের কাছে জোরালো দাবি জানান।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com