1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

ছাতকে নিটল কার্টিজ মিলের এক নিরাপত্তা কর্মী স্ত্রীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছেন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৫৬ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে স্ত্রীর সাথে অভিমান করে নিটল কার্টিজ মিলের এক নিরাপত্তাকর্মী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (২৬ অক্টোবর) রাতে ছাতক নিটল কার্টিজ মিল এলাকার কোয়ার্টার থেকে জিয়াউল হুদা’র (৪২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ছাতক নিটল কার্টিজ মিলে কর্মরত জিয়াউল হুদা বিকেলে তার স্ত্রী শারমীন সুলতানা স্বর্ণার সাথে পারিবারিক বিষয়ে ঝগড়া হয়। সন্ধ্যা ৬টার দিকে স্বামীর সাথে অভিমান করে পাঁচ বছর বয়সী একমাত্র পুত্র সন্তান সামিউল উসমান আনাবি-কে সাথে নিয়ে স্ত্রী ঘর থেকে বেরিয়ে যান। এদিকে, নিরাপত্তা কর্মকর্তা জিয়াউল হুদা তার প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান সোয়েবুর রহমান-কে ফোন করে জানতে পারেন যে তার স্ত্রী শারমীন সুলতানা সন্তান নিয়ে কর্মকর্তার বাসায় গেছেন।

এসময় কর্মকর্তা-কে স্যার বলে সম্বোধন করে ফোনে ক্ষমা চেয়ে নেন জিয়াউল হুদা। সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটের সময় নিরাপত্তা বিভাগীয় প্রধান সোয়েবুর রহমান ও জিয়াউলের স্ত্রী-সন্তান বাসায় গিয়ে দেখেন, জিয়াউল হুদা ফ্যানের সাথে ঝুলে রয়েছেন ।

বিষয়টি থানায় জানানোর পর রাতে ছাতক থানার উপ-পরিদর্শক গাজী মোয়াজ্জেম হোসেন মরদেহ উদ্ধার করে। সোমবার সকালে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে লাশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ছাতক থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে স্ত্রীর সাথে অভিমান করে স্বামী জিয়াউল আত্মহত্যা করেছে। তবে বিষয়টি রহস্যজনক, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com