1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ  সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

চবিতে ‘চবির চকোরী’র নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২০৭ টাইম ভিউ

হিরু আলম পেকুয়া কক্সবাজার :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চকরিয়া (চবির চকোরী)-এর উদ্যোগে আজ বুধবার আয়োজিত হয়েছে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫। মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে স্বাগত জানানোর পাশাপাশি চলতি শিক্ষাবর্ষে মেধায় উৎকর্ষ দেখানো শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। শুরু থেকে শেষ পর্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বহু সম্মানিত শিক্ষক উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ফিন্যান্স বিভাগের তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, মেরিন সায়েন্স বিভাগের জাহেদুর রহমান, ইতিহাস বিভাগের ড. নরুল ইসলাম ও ফারহানা আজিজ, আরবি বিভাগের ড. ফরিদ উদ্দিন ফারুক এবং নাইমুল হক। এছাড়া পালি বিভাগের ড. সুদীপ্ত বড়ুয়া ও শাসনানন্দ বড়ুয়া রুপন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ফারিহা জেসমিন উপস্থিত থেকে আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলেন।

অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর ভিপি ইব্রাহিম রনি, জিএস সাইদ বিন হাবিব এবং এজিএস আইয়ুবুর রহমান তাওফিক।

এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গ—চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. ছরওয়ার আলম, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোবারক আলী, চকরিয়া সমিতির সেক্রেটারি হামিদ হোসেন, এশিয়ান স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ বিশিষ্ট সাংবাদিক ওসমান সরওয়ার এবং সমাজসেবক সবুজ স্যার।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেলে অনুষ্ঠিত হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগঠনের শিক্ষার্থীরা বিভিন্ন পরিবেশনায় অংশ নেন। পাশাপাশি জনপ্রিয় ব্যান্ডদল ভং স্টুডিও-র মনোমুগ্ধকর পরিবেশনায় পুরো অডিটোরিয়াম প্রাণবন্ত হয়ে ওঠে। নবীন ও সিনিয়র শিক্ষার্থীদের উচ্ছ্বসিত অংশগ্রহণে সাংস্কৃতিক আয়োজনটি আনন্দমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানের শেষপর্বে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র‍্যাফল ড্র এবং পুরস্কার বিতরণী। এতে শিক্ষার্থীদের মাঝে ছিল ব্যাপক আগ্রহ ও উৎসাহ।

এই মহতী আয়োজনের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আসিফ রহমান, এবং সার্বিক পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল কাদের। বক্তারা আশা প্রকাশ করেন, এমন আয়োজন চকরিয়া অঞ্চলের চবি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, বন্ধন ও সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com