1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ  সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

সুনামগঞ্জ-১ আসনে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোডাউন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৪১ টাইম ভিউ

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ-১ (মধ্যনগর, তাহিরপুর, ধর্মপাশা ও জামালগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী,ও জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খানের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে হাজারের অধিক মোটরসাইকেল নিয়ে সুনামগঞ্জ জেলা শহর থেকে শোডাউনটি শুরু হয়। পরে শোভাযাত্রাটি তাহিরপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাহিরপুর উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
শোডাউন শেষে তাহিরপুর বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়

জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তোফায়েল আহমদ খান বলেন, অশুভ শক্তির হাত থেকে আজও বাংলাদেশ প্রকৃত নিরাপত্তা পায়নি। যারা ১৭ বছর ক্ষমতায় ছিল , তারা দেশটিকে নিজেদের ভোগ-বণ্টনের সম্পদ মনে করেছে। দখলবাজি, লুটপাট আর স্বার্থসিদ্ধির রাজনীতি চালিয়ে তারা কৃষক শ্রমিক ও মজুরের ঘামে উপার্জিত অর্থ দিয়ে নিজেদের রাজকোষাগারে ভরেছে। সেই রাজকোষাগার থেকেই অর্থ লুট করে মালয়েশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, জাপানসহ বিভিন্ন দেশে তারা বাড়ি বিলাসের সাম্রাজ্য গড়ে তুলেছে।এই অশুভ শক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে এটাই এখন সময়ের দাবি। শুধুমাত্র সৎ নেতৃত্ব, জবাবদিহিতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে সত্যিকার অর্থে মুক্ত করা সম্ভব।

যুগযুগ ধরে সুনামগঞ্জ-১ আসন বৈষম্যের শিকার হয়ে আসছে। এই বৈষম্য দূর করে আপনাদের সবাইকে নিয়ে আমরা একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ সুনামগঞ্জ-১ আসন গড়ে তুলবো ইনশাআল্লাহ।

সভায় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন,জেলা জামায়াতের নায়েবে আমীর ও সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মুহাম্মদ শামস উদ্দিন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল্লাহ, পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মামুন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com