1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ  সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

গজারিয়া গ্রামবাসীকে গুলি করে পালিয়ে গেল পাঁচ ডাকাত অস্ত্রসহ আটক ১-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৫৬ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা দেশীয় অস্ত্রসহ রবিন (৩০) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় বাসিন্দারা।

গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ভাষারচর গ্রামসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। আটক রবিন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলী গ্রামের মো. শহীদুল্লাহর ছেলে।

স্থানীয়রা জানান, মেঘনা নদীতে টহলরত পুলিশের ধাওয়া খেয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলার দ্রুত ভাষারচর এলাকার নদীপথে ঢুকে পড়ে। ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা কাছে গেলে ট্রলারে থাকা ছয়জনের একটি দল অস্ত্র প্রদর্শন করে ভয় দেখানোর চেষ্টা করে। এসময় একজন যুবক পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলিও ছোড়ে।

গুলিবর্ষণে এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও গ্রামবাসীরা পিছু হটেনি। তারা সংগঠিত হয়ে ট্রলারটি ঘেরাও করে। পরে ধাওয়া খেয়ে পাঁচজন পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলতে সক্ষম হয় স্থানীয়রা। আটক যুবকের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, ১৬ রাউন্ড শটগানের গুলি, পিস্তল সদৃশ ম্যাচ লাইট এবং একটি চাপাতি উদ্ধার করা হয়।


জিজ্ঞাসাবাদে আটক রবিন জানান, নদীতে বালুবাহী জাহাজ ও জেলেদের নৌকায় ডাকাতি করার উদ্দেশ্যে তারা সকালে বের হয়। দীর্ঘদিন ধরে নৌ-ডাকাত জিতু রাঢ়ীর নেতৃত্বে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে বলেও সে স্বীকার করে।

তবে অভিযোগ অস্বীকার করে জিতু রাঢ়ী বলেন, আমি নারায়ণগঞ্জে থাকি। এ ব্যাপারে জানার পর আমার লোকজনকে জিজ্ঞেস করেছি, এরা আমার লোক নয়। আমি এ ধরনের কোনো কাজে জড়িত নই।

এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক যুবক ও উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ ও একটি ইঞ্জিন চালিত ট্রলার থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com