1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ  সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

ছাতক পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন! সভাপতি হাসান, সাধারণ সম্পাদক আব্দুল হাই-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১২৯ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচন আজ ২৯ নভেম্বর শনিবার সম্পন্ন হয়েছে। সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উৎসব মুখর ও শান্তিপূর্ণভাবে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচনে ১২টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী ছিলেন । সভাপতি পদে ২ জন প্রার্থীর মধ্যে ৭৯ ভোট পেয়ে হাজী মো. আবুল হাসান (চাকা) বিজয়ী হয়েছেন। সহ সভাপতি পদে ৪ জন প্রার্থীর মধ্যে ৯৪ ভোট পেয়ে হাজী মো. আরিছ উদ্দিন (গোলাপ ফুল) ও ৭৭ ভোট পেয়ে হাজী মো. ছালেক মিয়া (টেবিল) প্রতিকে বিজয়ী হন।
,
সাধারণ সম্পাদক পদে ৮৩ ভোট পেয়ে আব্দুল হাই কালা মিয়া (কাপ পিরিচ) প্রতিকে বিজয়ী হন।
কোষাধ্যক্ষ পদে ৮৫ ভোট পেয়ে হাজী মো.বাবুল মিয়া (তালা চাবি) প্রতিকে বিজয়ী হয়েছেন।
প্রচার সম্পাদক পদে ৭৫ ভোট পেয়ে আদনান হোসেন মিজান (মই) প্রতিকে বিজয় লাভ করেন। দপ্তর সম্পাদক পদে ৭৮ ভোট পেয়ে আতিকুর রহমান শাওন (গরুর গাড়ি) প্রতিকে বিজয়ী হন।

৪ জন কার্যকরী সদস্য পদে ৫ জন প্রার্থীর মধ্যে ৯৭ ভোট পেয়ে হাজী মো. বদরুল আলম (ফুটবল) প্রতিকে, ৯১ ভোট পেয়ে নাজমুল হাসান জুয়েল (বই) প্রতিকে, ৮৯ ভোট পেয়ে এম শাহরিয়ার তারেক (সিলিং ফ্যান) প্রতিকে ও ৮৬ ভোট পেয়ে শুক্কুর উল্লাহ (রিক্সা) প্রতিকে বিজয়ী হয়েছেন।

সহ-সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী হাজী মো. আব্দুস সাত্তার প্রতিক (দেয়াল ঘড়ি)। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি ।

ছাতক পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হাই আজাদ, নির্বাচন কমিশনার আব্দুল গনি, মহন্ত কুমার রায়, আব্দুল আলিম এবং প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন দোয়ারাবাজার উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর।

নির্বাচন চলাকালে ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন, বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানি, ছাতক থানার অফিসার ইনচার্জ মো.সফিকুল ইসলাম খান সহ বিভিন্ন ব্যবসায়ী সমিতি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com