1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ  সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রাউজানে মাদক’সহ মোটরসাইকেল জব্দ: একুশে টিভির সংবাদকর্মী আটক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১১৮ টাইম ভিউ

বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে চেকপোস্ট অভিযান চালিয়ে ১৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ বিপ্লব মজুমদার (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) বিকেল ৫টায় মাদক’সহ মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক বিপ্লব মজুমদার একুশে টিভির সংবাদকর্মী হিসেবে পরিচয় প্রদান করে। চট্টগ্রামের আনোয়ারা থানাধীন পূর্ব বারখাইন ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সন্দু সাধুর বাড়ীর বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানাধীন ১৩নং নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া ডিগ্রি কলেজের সামনে চেকপোস্ট স্থাপনকালে মোটরসাইকেলযোগে আসা বিপ্লব মজুমদারকে থামার সিগন্যাল দিলে তিনি সন্দেহজনক আচরণ করতে থাকেন এবং এলোমেলো কথাবার্তা বলেন। পরে সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে কাঁধের ব্যাগ এবং মোটরসাইকেলের পেছনে ঝোলানো বাজারের ব্যাগ থেকে ১৩ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূঁইয়ার দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) সাদ্দাম হোছাইন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
এ ঘটনায় রাউজান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com