1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

রাণীশংকৈলে কৃষি কর্মকর্তাকে বেধরক পারপিট,মামলা দায়ের, তিন সদস্যের তদন্ত কমিটি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৩ টাইম ভিউ

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সার বিতরণকে কেন্দ্র করে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেনের ওপর সন্ত্রাসী স্টাইলে হামলার ঘটনায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থানায় মামলা রুজু করা হয়েছে। একই সঙ্গে জেলা কৃষি অফিস তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২ ডিসেম্বর উপজেলার উমরাডাঙ্গী বাজারে মল্লিক ট্রেডার্সের প্রতিনিধি মোজাম্মেল হোসেন কৃষকদের মাঝে সার বিতরণ করছিলেন। ঠিক সে সময় ৩টি ভ্যানে করে ৩৩ বস্তা সার নিয়ে ৫ জন কৃষকের যাওয়ার দৃশ্য দেখে অন্যান্য কৃষক ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরিস্থিতি উত্তপ্ত হলে আকতার হোসেন দুপুরের খাবারে কথা বলে সেখান থেকে চলে আসেন।পরে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন

ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তার ডাকে উপজেলা কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান। তার সঙ্গে আকতার হোসেনও ছিলেন। এসময় ক্ষুব্ধ জনতা আকতার হোসেনকে দেখামাত্রই সন্ত্রাসী স্টাইলে নৃশংসভাবে এলোপাতাড়ি শরীরের বিভিন্ন অংশে

বেদম কিল ঘুষি ও লাথি মারেন, সেইসাথে ইট দিয়ে মাথায় আঘাত করে এবং মুখে বারি লেগে তার একটি দাঁত ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।


এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম বলেন, “আমাদের কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় মামলা হয়েছে এবং জেলা কৃষি অফিস তদন্ত কমিটি বিষয়টি নিয়ে তদন্ত করেছে।”

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শষ্য আলমগীর কবির জানান, তাকে প্রধান করে পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান ও রাণীশংকৈল অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবের আলমকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। দুই কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও তিনি জানান।

রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, “আকতার হোসেন বাদী হয়ে আটজনকে আসামি ও ১০–১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন। তদন্তের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তার করা হবে।”

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com