1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম:
মৃত্যু মুছে দিল রাজনৈতিক দূরত্ব: এমপি দবিরুলের জানাজায় বিএনপি-জামায়াতের অংশগ্রহণ, লাখো মানুষের ঢল-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিতে দোয়া ও মিলাদ মাহফিল-গাজীপুর সংবাদ  পীরগঞ্জে পাঁচ মাসে ৭৭ জনের বিষপানে আত্মহত্যার চেষ্টা: নীরব এক সামাজিক বিপর্যয়ের মুখে জনপদ-গাজীপুর সংবাদ  গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে :স্বরাষ্ট্রমন্ত্রী-গাজীপুর সংবাদ  সড়ক দূর্ঘটনায় ক্রীড়া সংগঠক শাহেদ মিয়া আর নেই-গাজীপুর সংবাদ  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক—– এমপি মিলন-গাজীপুর সংবাদ  Casino Days Welcome Bonus and Promotions Overview Cherry Fiesta Casino Welcome Bonus for New Players Comment Practice JL77 Cassino Ensure Ightly Gaming • FR Get Started Julius Casino Review Expanzní Slot Hry A Liberalistický Kočička f1casinocz.com website • český trh Bet Now

ছাতকে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে ছাত্র-নাগরিক সমাবেশ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক উপজেলা ও পৌর জামাতের আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে ছাতক-দোয়ারাবাজার ছাত্র-নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৫ ডিসেম্বর সকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাতক-দোয়ারাবাজার আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেজামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানি বলেছেন, আমরা সকলের কাছে দাড়ি পাল্লায় ভোট চাই।

সকলের সার্বিক সহযোগিতায় নির্বাচিত হলে এবং জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এ দেশে কোন চাঁদাবাজি ও সন্ত্রাস থাকবেনা। জামায়াতে ইসলামী-ই পারবে ছাতক-দোয়ারাবাজার-কে চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত একটি উন্নত এলাকায় পরিনত করতে। তিনি বলেন ক্ষমতায় গেলে আমরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করবো।

প্রধান বক্তার বক্তব্যে ডাকসু’র ভিপি আবু সাদেক কায়েম বলেছেন, ভারত, পাকিস্তান ও লন্ডনে বসে কেউ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবেন না। রাজনীতি করতে হলে এ দেশে এসেই রাজনীতি করতে হবে। জামায়াতে ইসলামী এ দেশের মানুষের স্বপ্ন, আকাঙ্কা ও উন্নয়ন নিয়ে চিন্তা করে।

আগামী জাতীয় নির্বাচনে দেশের সকল অঞ্চলে জামায়াত মনোনীত প্রার্থী-কে ভোটে বিজয়ী করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানিয়ে তিনি আরো বলেন, দেশের যুব সমাজ জেগে উঠেছে। আর কোন অপশক্তি আমাদের-কে দাবিয়ে রাখতে পারবেনা।

সুনামগঞ্জ জেলা জামায়াতের সুরা সদস্য এড. রেজাউল করিম তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত
ছাত্র-জনতার সমাবেশে স্বাগত বক্তব্য দেন ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী।

বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সুরা ও কর্ম পরিষদ সদস্য মাও. আব্দুস সাত্তার, দোয়ারাবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যান ডা.আব্দুল কুদ্দুছ, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর হারুনুর রশিদ, ছাতক উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা জালাল উদ্দিন, সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহ আলম, ছাতক পৌর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, সুনামগঞ্জ জজ কোর্টের এ পি পি এডভোকেট আলম উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা শাহীনুর রহমান, জামায়াত নেতা আব্দুল হাই আজাদ, এড. সিরাজুল ইসলাম, ওবায়দুল হক শাহিন, সাবেক ছাত্র নেতা সৈয়দ মুনসুর আলী, ফারহান শাহরিয়ার তুহিন, ছাতক পৌর শিবিরের সভাপতি তাজুল ইসলাম, উপজেলা উত্তর শিবিরের সভাপতি আফজাল হোসেন প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com