1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটের কারণে, শিক্ষা কার্যক্রম ব্যাহত-গাজীপুর সংবাদ  নিচে তথ্যগুলোকে আরও পরিপাটি, পেশাদার ও সংবাদপত্রের ভাষায় সাজানো হলো— Writing জামালপুরে আওয়ামী লীগ নেতার চেম্বারে অভিযানে অস্ত্র, গুলি, ককটেল ও বিদেশি মদ উদ্ধার-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে ম্যানেজারের চেয়ারে বসে নিজেকে ‘সিইও’ দাবি, ব্যাংকে চাঞ্চল্য-গাজীপুর সংবাদ  জামালপুর পৌর এলাকায় একটি গরু-ছাগলের হাটের অভাবে জনদুর্ভোগ চরমে-গাজীপুর সংবাদ  Odds em destaque: como otimizar suas apostas em Noruega vs Inglaterra ১৪ হাজার কোটি টাকা প্রকল্পে সমন্বয়হীনতা অনিয়ম __ পানিতে ভাসছে চট্টগ্রাম, চরম দুর্ভোগ জনজীবন বিপর্যস্ত-গাজীপুর সংবাদ  Proven strategies for betting on the Spain vs Belgium winner in 2026 ছাতকে জমি জোর দখলের অভিযোগ ইউএনও বরাবর লিখিত আবেদন-গাজীপুর সংবাদ  Unlock secure payments and fast withdrawals at Longfu88 Casino Singapore Slot-Spiele im PawnBet Casino: Top-Titel und hohe Jackpots warten auf Sie

বাকেরগঞ্জে আলমাসের নেতৃত্বে পান্ডব নদী থেকে অবৈধ মাটি কাটার মহোৎসব-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ টাইম ভিউ

বাকেরগঞ্জ প্রতিনিধি :

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের ঢাপরকাঠি এলাকায় পান্ডব নদীর পাড় থেকে প্রকাশ্য দিবালোকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ ওঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় পার্টির কর্মী আলমাসের নেতৃত্বে এবং আরও কয়েকজন আওয়ামী লীগ–ঘনিষ্ঠ ব্যক্তির সহযোগিতায় ভেকু ব্যবহার করে নদীর পাড় কেটে গভীর রাতে ও দিনের বেলায় মাটি উত্তোলন ও বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে।
ঢাপরকাঠি গ্রামের নুরুল ইসলাম মোল্লার ছেলে আলমাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানান, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময়ে তার নেতৃত্বেই ঢাপরকাঠি বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে।
এলাকাবাসীর অভিযোগ, “এলাকার সকল অবৈধ কর্মকাণ্ডের মূল হোতা আলমাস। অবৈধ ভেকু দিয়ে মাটি কেটে নদীর পাড় ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। অতিসত্ত্বর আলমাসসহ মাটি কাটা সিন্ডিকেটকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
এ বিষয়ে জানতে চাইলে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা পুলিশ এর আগে একাধিকবার মাটি কাটার সঙ্গে জড়িতদের আটক করে জেল-জরিমানা করেছে। আইন অনুযায়ী এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার বলেন, “আমি বাকেরগঞ্জে যোগদানের পর থেকে সর্বোচ্চ সংখ্যকবার অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছি। যারা এখনো নদী থেকে মাটি কাটার সঙ্গে জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে খুব শিগগিরই আবারও অভিযান চালানো হবে।”
এ বিষয়ে মতামত দিতে গিয়ে এলাকাবাসী জানান, অবৈধভাবে নদীর পাড় কাটার ফলে পান্ডব নদীর ভাঙন আরও ভয়াবহ রূপ নিতে পারে। পাশাপাশি পরিবেশের ক্ষতি ও জনসুরক্ষার ঝুঁকি বাড়ছে।
স্থানীয়দের দাবি, নদীভাঙন রোধ, পরিবেশ সংরক্ষণ এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের আরও কঠোর ভূমিকা প্রয়োজন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com