1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার, তৃণমূলের রাজনীতিতে ফেরার প্রত্যাশা অনুসারীদের-গাজীপুর সংবাদ  ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান-গাজীপুর সংবাদ  কাতারে ঘাম ঝরান রিনা, দেশে স্বজনদের ওপর নির্যাতন: কাপাসিয়ায় প্রবাসীর জমি দখল চেষ্টা, সাংবাদিককে হুমকির অভিযোগ-গাজীপুর সংবাদ  নরসিংদীর পাঁচদোনা মোড়ে ফুটপাত দখল করে দোকান দিয়ে, লাখ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ!-গাজীপুর সংবাদ  গলাচিপায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ছাতকের চরমহল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান সামছ উদ্দিন আহমেদ-গাজীপুর সংবাদ  শ্রীলঙ্কার সাংবাদিকদের পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকারের প্রতি আহ্বান-গাজীপুর সংবাদ  ভারতীয় সাংবাদিক নেতা মীর মোহাম্মদ আলী ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের স্থায়ী সদস্য নির্বাচিত-গাজীপুর সংবাদ  ছাতক-সিলেট রেললাইন নির্মাণ প্রকল্প ২০২৭ সালের জুন পর্যন্ত মেয়াদ বৃদ্ধি-গাজীপুর সংবাদ  গলাচিপা পৌরসভায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী নাজমুল হুদা রিপন, গাড়িবহরে প্রচারণা-গাজীপুর সংবাদ 

ছাতকে মাল্টি এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন হলো-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৬ টাইম ভিউ

সেলিম মাহবুবঃ

ছাতক শহরের প্রাণ কেন্দ্রে সাবেক লাকী কমিউনিটি সেন্টারের ২য় ও ৩য় তলায় শনিবার (১৩ ডিসেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে “মাল্টি এডুকেশন” ইংলিশ মিডিয়াম স্কুল। এটি-ই ছাতকের প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল।

শনিবার জাঁক-জমক আয়োজনের মধ্য দিয়ে ফিতা কেটে এ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ছাতক সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিমান বিহারী রায়।

পরে ছাতক মাল্টি এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল ও ছাতক সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মঈন উদ্দিন আহমেদ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ছাতক মাল্টি এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক তানিম হোসেন ও শিক্ষিকা সাদিয়া আফরিন সাথী’র পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিমান বিহারী রায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দোয়ারাবাজার সরকারি কলেজের অধ্যক্ষ একরামুল হক, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম।

বক্তব্য রাখেন, মাল্টি এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক মঈন উদ্দিন, মুহিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ছাতক সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুলসী চরণ দাস, অধ্যাপক বিল্লাল আহমেদ, উজ্জ্বল রায়, আনোয়ার হোসেন খান।

অনুষ্ঠানে সকল অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন প্রতিষ্টানের শিক্ষক- শিক্ষিকাবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী আব্দুর রহমান ইমন, গীতা পাঠ করেন শিক্ষিকা অংকিতা আচার্য্য ও ইসলামি সংগীত পরিবেশন করেন ক্ষুদে শিক্ষার্থী হুমায়রা তাসনিম।

উপস্থিত ছিলেন মাল্টি এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা হাজেরা সরকার, জান্নাতুল তায়েফা এনি, শিক্ষক আল মাহমুদ সানি, জায়েদ আহমদসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com