1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ  সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

অগ্নিসন্ত্রাসের নাটক সাজিয়ে বাকেরগঞ্জে বিএনপি নেতাকে ফাঁসানোর চেষ্টা!-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২২৫ টাইম ভিউ

।।স্টাফ রিপোর্টার, বাকেরগঞ্জ।।

বরিশালের বাকেরগঞ্জে অগ্নিসন্ত্রাসের নাটক সাজিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অপচেষ্টার ঘটনা ঘটেছে।

১৭ ডিসেম্বর (বুধবার) রাত প্রায় ১২টার দিকে উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

রাতের এ ঘটনায় পরের দিন সকাল ১০টায় উপজেলার পাদ্রীশিবপুর নিউমার্কেট এলাকায় বিএনপি’র কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফারুক হোসেন মৃধা।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়- ‘২ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক শাকিল অসৎ উদ্দেশ্যে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত ফায়দা হাসিলের চেষ্টা করেন।’

ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফারুক হোসেন মৃধা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করেন- ‘বিএনপি’র ভাবমূর্তি নষ্টের উদ্দেশ্যে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে তাকে ফাঁসানোর
অপচেষ্টা করা হয়েছে। তিনি বলেন- ‘পরিকল্পিতভাবে অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটিয়ে ফেসবুক লাইভে এসে আমার বিরুদ্ধে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য সহ অশ্রাব্য ভাষায় গালাগাল করা হয়। এছাড়া নিজেরা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করা হয়েছে।’

ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফারুক হোসেন মৃধা দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে উল্লেখিত অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপি’র আহ্বায়ক ও বরিশাল- ৬ (বাকেরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন খানের দৃষ্টি আকর্ষণ করেছেন।

‘এছাড়া শান্তিশৃঙ্খলা রক্ষায় যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি সম্পাদক ফারুক হোসেন মৃধা।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ‘পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক আমির হোসেন দুলাল, দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক হিরন মোল্লা, পাদ্রীশিবপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক সমীর হাওলাদার, ৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ফিরোজ আলম, সাধারণ সম্পাদক ইউনুস খান, সংগঠনিক সম্পাদক ফোরকান বেপারী, ২ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক প্রার্থী ও ইউপি সদস্য মিজানুর রহমান মোতালেব, ১ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক নাসির দফাদার প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com