1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম:
পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ  সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

সিলেট রেঞ্জ অতিরিক্ত ডিআইজি’র ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার ও সদর কোর্ট পরিদর্শন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩৭ টাইম ভিউ

সেলিম মাহবুবঃ

সুনামগঞ্জে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও ভারপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ আনোয়ারুল হক আজ শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫ খ্রি.) সকালে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের বার্ষিক পরিদর্শন করেন।

সকাল সাড়ে ৯ টায় তিনি সুনামগঞ্জ পুলিশ লাইন্সে পৌঁছালে জেলা পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেন, পিপিএম তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনকালে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও ভারপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ আনোয়ারুল হক ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার, নথিপত্র ও দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করেন। তিনি সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং কার্যক্রম আরও গতিশীল ও মানোন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে তিনি সুনামগঞ্জ সদর কোর্টের দ্বি-বার্ষিক পরিদর্শন করেন। এ সময় তিনি কোর্টের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, দাপ্তরিক কার্যক্রম ও পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও বিচারিক কার্যক্রমে পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ইলতুৎ মিশ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও পুলিশ ফোর্সের সদস্যবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com