1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

গজারিয়া নিখোঁজের তিন দিন পর মেঘনা নদীতে মিলল যুবকের লাশ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৬১ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা মেঘনা নদী থেকে নিখোঁজ হওয়ার তিনদিন পর উমায়ের হাসান (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গজারিয়া উপজেলার কাজীপুরা সংলগ্ন নদী সীমানা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত উমায়ের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ এলাকার মুক্তার গাজীর ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে সোহাগ ও বায়েজিদ নামে দুই বন্ধু উমায়েরকে মোবাইল ফোনে কল করে বাসা থেকে ডেকে নেয়। এরপর থেকে সে আর বাসায় ফেরেনি এবং তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায়। এই ঘটনায় নিহতের মা আনার কলি সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন।

এদিকে আজ দুপুর সাড়ে ১২টার দিকে মেঘনা নদীর গজারিয়া অংশের কাজীপুরা এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে দুপুর ২টার দিকে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে আড়াইটার দিকে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।

নিহতের মা আনার কলি অভিযোগ করে বলেন, ঘটনার পর থেকে উমায়েরের ওই দুই বন্ধু পলাতক রয়েছে এবং তাদের মোবাইল ফোনও বন্ধ। তিনি দাবি করেন, সোহাগ ও বায়েজিদই উমায়েরকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এটি হত্যাকাণ্ড কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com