
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাঠিয়ান হাওরের আলমখালী বাঁধ পরিদর্শনে গিয়ে স্থানীয় সংসদ সদস্য হাওরবন্ধু খ্যাত কামরুজ্জামান কামরুল হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাঁধ নির্মাণ কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না।
তিনি বলেন, “হাওর এলাকার মানুষের জীবন ও জীবিকা একটি মাত্র বোরো ফসলের উপর নির্ভরশীল। তাই বাঁধ নির্মাণে কোনো গাফিলতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো কাজের অনেকটা বাকি রয়েছে সংশ্লিষ্টরা দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে।”
পরিদর্শনকালে তিনি আরও বলেন, “সরকার হাওরবাসীর সুরক্ষায় আন্তরিক। তাই প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না।”অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স।
এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক, তাহিরপুর উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপি সদস্য একে এম নাসের উজ্জল, ইউনিয়ন বিএনপি আহ্বায়ক সাইদুল কিবরিয়া, কৃষক প্রতিনিধি সিরাজুল ইসলাম, তাহিরপুর উপজেলা ছাত্রদল সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না, স্থানীয় জনপ্রতিনিধি, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা সহ এলাকাবাসী।
এলাকাবাসী বাঁধের কাজের অগ্রগতি সম্পর্কে এমপিকে অবহিত করেন এবং দ্রুত ও টেকসই নির্মাণের দাবি জানান।
এলাকাবাসী আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির ফলে আলমখালী বাঁধের কাজ সঠিকভাবে সম্পন্ন হবে এবং আগাম বন্যা ও ফসলহানির ঝুঁকি কমবে।
Leave a Reply