1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

বাউফলে ১৪৪ ধারা ভঙ্গ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৪ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফল সালেহিয়া ফাযিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা ভঙ্গ করা হয়েছে।

আজ মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) ছিল ওই মাদ্রাসা কেন্দ্রে আলিম জীব বিজ্ঞান পরীক্ষা। সকাল ১০ টায় এ পরীক্ষা শুরু হয়।

বিধি অনুযায়ি
পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব থেকে অর্থাৎ সকাল ৯ টা থেকে পরীক্ষা শেষ হওয়ার পর অতিরিক্ত ১ ঘন্টা পর্যন্ত অর্থাৎ ২ টা পর্যন্ত কেন্দ্রের চার দিকে ১৪৪ ধারা বলবৎ থাকবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে ১৪৪ ধারা জারি করে মাইকিংও করা হয়।

কিন্তু ওই মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নজিরুল হক ১৪৪ ধারা ভঙ্গ করে ওই দিন শিশু শ্রেণি থেকে আলিম দ্বিতীয় বর্ষ পর্যন্ত ক্লাস খোলা রেখে পাঠদান করিয়েছেন। সকাল ৭ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত এ পাঠদান করানের কথা ছিল। কিন্তু বিষয়টি ইউএন অবহিত হওয়ার পর অধ্যক্ষ সকাল পৌনে ১০ টায় শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই মাদ্রাসার কয়েকজন শিক্ষক জানান, দেড়শ থেকে প্রায় ২শ শিক্ষার্থী মাদ্রাসায়,উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নজিরুল হক বলেন, শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমি ক্লাস খোলা রেখেছিলাম। পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা ভঙ্গ করে শিক্ষার্থীদের ক্লাস নিতে পারেন কিনা? এ প্রশ্ন করা হলে তিনি কোন উত্তর দেননি।

বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী বলেন, বিষয়টি আমার নজরে আসার পর ই আমি অধ্যক্ষকে ফোন করে মাদ্রাসার শিক্ষার্থীদের ছুটি দেয়ার কথা বলেছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com