1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

যুক্তরাজ্যের কলচেস্টারে সাগরের জোয়ারের পানিতে তলিয়ে প্রাণ হারালেন ২ নারী-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

যুক্তরাজ্যের কলচেস্টারে সাগরে জোয়ারের পানিতে তলিয়ে মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্রিটিশি নাগরিক সিলেটের নারী ও তার ১৫ বছর বয়সী কন্যা।

বৃহস্পতিবার ভোরে ইউকে (যুক্তরাজ্য) বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত দু’জন হলেন যুক্তরাজ্য যুবদল নেতা ডা. মনসুর রহমানের স্ত্রী সেলিনা রহমান ও তাদের এক কিশোরী কন্যা। সেলিনা রহমান পেশায় একজন শিক্ষক ছিলেন।

নিহত ওই নারী যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি ও ছাতক উপজেলার বাসিন্দা মুজিবুর রহমানের কন্যা এবং ডা. মনসুর রহমান সিলেট বিএনপির অন্যতম নেতা সাবেক চেয়ারম্যান শেখ মখন মিয়ার সন্তান।

দুর্ঘটনার সময় সমুদ্র সৈকতে উপস্থিত থাকা শোকস্তব্ধ পিতা মুজিবুর রহমান কান্নাজড়িত কণ্ঠে ঘটনার সত্যতা স্বীকার করলেও বিস্তারিত আর কিছু বলতে পারেননি।

এই ঘটনায় গুরুতর আহত পরিবারের অন্য সদস্যদেরকে আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারে করে দ্রুত লন্ডনের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। উভয় পরিবারের সাত জন সদস্য সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে দুর্ঘটনা কবলিত হন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com