1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী লায়ন আব্দুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান-গাজীপুর সংবাদ  ভাণ্ডারিয়ায় ইউএনওর অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা-গাজীপুর সংবাদ  পটুয়াখালীর দক্ষিণ সবুজ বাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে টিনশেড ঘর ভস্মীভূত, নিঃস্ব ৪টি পরিবার!-গাজীপুর সংবাদ  খুলশীর ওসি সিটিএসবিতে বদলি:মেয়র’র অভিযোগ-গাজীপুর সংবাদ  ছাতক প্রেসক্লাবে সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ  মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, সাগর ছাড়ছেন জেলেরা-গাজীপুর সংবাদ  Migliori Siti Slot Online AAMS per il 2026: un confronto tra i casinò più WIPC-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হলেন শ্রীলঙ্কার সাংবাদিক নেতা রাঙ্গা বান্দারানায়েকে-গাজীপুর সংবাদ  শরীফপুরে চেয়ারম্যান পদপ্রার্থী হারুন অর রশীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  Best Online Poker Sites Australia: ensuring fast payouts and secure transactions

ছাতক প্রেসক্লাবে সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৯ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপজেলার আনুজানী গ্রামের বাসিন্দা আব্দুল আলী গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে একই গ্রামের বাসিন্দা মাহমুদুল হাসান ছালিকের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অনিয়ম, জালিয়াতি, মামলা, অর্থ আত্মসাৎ, জমি সংক্রান্ত বিরোধ এবং শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগ উত্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে মাহমুদুল হাসান ছালিকের বিরুদ্ধে অভিযোগ করে বলা হয়েছে, ডা. জুয়েল মিয়ার মৌরসী সম্পত্তির জাল দলিল তৈরি করে ছালিক মিয়া তার স্ত্রী ও ছেলের নামে জাল দলিল করেন। ওই কারনে ডা. সোহেল মিয়া সুনামগঞ্জ আদালতে দলিল জালিয়াতির অভিযোগ এনে ছালিক মিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন। ওই মামলায় মাহমুদুল হাসান ছালিক দীর্ঘদিন কারাভোগ করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, ২০০৫ সালে আনুজানি গ্রামের হাজী আজমবর আলীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতির মামলায় প্রধান আসামী ছিলেন মাহমুদুল হাসান ছালিক এবং এই মামলায় তিনি জেল হাজতে ছিলেন। মামলার প্রধান রাজসাক্ষী ছিলেন একই গ্রামের আব্দুল আলী। সংবাদ সম্মেলনে মামলার নথি যাচাই করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানানো হয়।

মাহমুদুল হাসান ছালিক আনুজানি জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি থাকাকালীন কয়েক লক্ষ টাকা নিয়োগ বাণিজ্য এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন ধরনের ফি আদায়ের অভিযোগ উঠে। ওইসময় এসব দুর্নীতির প্রতিবাদ করেন আনুজানি গ্রামের সাবেক মেম্বার আব্দুন নূর। প্রতিবাদের জের ধরে ২০২৬ সালের ১ আগস্ট আলিগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে মাহমুদুল হাসান ছালিক মেম্বার আব্দুন নূরের উপর অতর্কিত আমলা চালায়।

ওই ঘটনায় ছাতক থানায় একটি মামলা দায়ের হয়েছিল। সংবাদ সম্মেলনে আরো বলা হয়েছে, সম্প্রতি গোবিন্দগঞ্জ পয়েন্টে মারামারি ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মাহমুদুল হাসান ছালিককে আসামী করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন উজ্জ্বল হোসেন। ওই ঘটনায় এখনো মামলার আসামী মাহমুদুল হাসান ছালিক গ্রেপ্তার হয়নি। তার বিরুদ্ধে সিলেটেও একাধিক মামলা রয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়েছে।

সংবাদ সম্মেলনে গ্রামবাসীর পক্ষে আব্দুল আলী কলম সৈনিক সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন। মাহমুদুল হাসান মালিকের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়েছে এ সংবাদ সম্মেলনের মাধ্যমে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com