1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ সরকারি মেডিকেল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন ছাতকের অমি আক্তার-গাজীপুর সংবাদ  ছাতকে ৩ কোটি টাকা ব্যয়ে জোড়াপানি-মৌলা সেতু নির্মাণের প্রাথমিক কাজ শুরু; সয়েল টেস্ট সম্পন্ন-গাজীপুর সংবাদ  গজারিয়া নিজ গ্রামে গণসংযোগ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী নূরুল আমিন-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে মশাল মিছিল-গাজীপুর সংবাদ  কৃষক লীগ নেতা আনিসুর রহমান নয়ন গ্রেফতার-গাজীপুর সংবাদ  পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার।-গাজীপুর সংবাদ  অসুস্থ আব্দুল আউয়ালকে দেখতে তাঁর বাড়িতে যান এমপি মিলন-গাজীপুর সংবাদ  বড়লেখায় ৪০টি প্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থীর অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  রায়পুরে ৯নং দঃ চরআবাবিল ইউনিয়নে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, রাতে ছাত্রলীগ নেতাদের বাড়িঘর ভাংচুরের অভিযোগ।-গাজীপুর সংবাদ  মোহনা টিভির সিইও তসলিম চৌধুরীর গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ: সহকর্মী ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ-গাজীপুর সংবাদ

মনখালী সমাজ কল্যাণ ছাত্র সংসদের – সভাপতি – আব্দুর রহমান, সাধারণ সম্পাদক – মোহাম্মদ সোহেল।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১৩১ টাইম ভিউ

কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মনখালী সমাজ কল্যাণ ছাত্র সংসদ সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ২০১৫ সাল থেকে নিরবচ্ছিন্নভাবে মানবিক, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসা স্বনামধন্য সামাজিক সংগঠন ‘মনখালী সমাজ কল্যাণ ছাত্র সংসদ’-এর ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী পরিষদ ও পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
সংগঠনের সকল সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ও গণতান্ত্রিক ভোটের মাধ্যমে আব্দুর রহমান সভাপতি এবং মোহাম্মদ সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সংগঠনের গঠনতন্ত্র ও গণতান্ত্রিক ধারা বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সর্বসম্মতভাবে এ নির্বাচন সম্পন্ন হয়। ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণার পর উপস্থিত সদস্য, এলাকার সুশীল সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নবনির্বাচিত পরিষদকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান।

নবনির্বাচিত সভাপতি আব্দুর রহমান তাঁর বক্তব্যে বলেন, “২০১৫ সাল থেকে মনখালী সমাজ কল্যাণ ছাত্র সংসদ যে সামাজিক ও মানবিক দায়িত্ব পালন করে আসছে, আমরা তা আরও বেগবান করার অঙ্গীকার করছি। সদস্যদের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষা করে আমরা সমাজসেবা, শিক্ষার বিস্তার ও তরুণদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”

সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল বলেন, “আমাদের ওপর যে গুরুদায়িত্ব অর্পিত হয়েছে, তা পালনে আমরা সংগঠনের সকল সদস্য ও সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করি। সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সুনির্দিষ্ট কল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নে আমাদের নতুন কমিটি সর্বদা প্রস্তুত থাকবে।”

২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটি (পূর্ণাঙ্গ তালিকা):

• সভাপতি: আব্দুর রহমান
• সহ-সভাপতি: আবু সাইদ
• সাধারণ সম্পাদক: মোহাম্মদ সোহেল
• যুগ্ম-সাধারণ সম্পাদক: মোহাম্মদ দেলোয়ার
• সাংগঠনিক সম্পাদক: নুরহাশ উদ্দীন
• অর্থ সম্পাদক: দেলোয়ার হোসাইন
• দপ্তর সম্পাদক: মুহিব উল্লাহ
• তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক: মোহাম্মদ কাইছার আবছার
• শিক্ষা ও পাঠাগার সম্পাদক: আব্দুল্লাহ আল হাসান নিশো
• দূর্যোগ ও পরিবেশ সম্পাদক : ফারেকুর রহমান
• ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক: বোরহান উদ্দীন জিহান

• কার্যনির্বাহী সদস্য:
১. সাইফুদ্দীন রুবেল
২. কফিল উদ্দীন
৩. মোহাম্মদ দেলোয়ার
৪. মোহাম্মদ মুবিন
৫. এমদাদুল হক সাদেক

সংগঠনের বিদায়ী নেতৃবৃন্দ ও উপদেষ্টা মন্ডলীর আশাবাদ:
সংগঠনের বিদায়ী নেতৃবৃন্দ ও উপদেষ্টা মন্ডলী নতুন কমিটির সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নতুন নেতৃত্বের হাত ধরে মনখালী সমাজ কল্যাণ ছাত্র সংসদ সমাজসেবামূলক কাজে আরও বহুদূর এগিয়ে যাবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।বার্তা প্রেরক
মোহাম্মদ কাইছার আবছার
তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক
মনখালী সমাজ কল্যাণ ছাত্র সংসদ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com