
মোঃ ফেরদৌস মোল্লাহ্
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), সুন্দরবন রেজিমেন্টের ২৫ বিএনসিসি ব্যাটালিয়ন সদর দপ্তর সরকারি ব্রজমোহন কলেজ বিএনসিসি (সেনা শাখা)-এর ক্যাডেট সার্জেন্ট ফাহিম মৃধা ও ক্যাডেট সার্জেন্ট ইমন হোসেন ক্যাডেট আন্ডার অফিসার (CUO) পদে পদোন্নতি লাভ করেছেন।

গত ০৮ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত পদোন্নতি পরীক্ষায় উত্তীর্ণ নবপদোন্নত দুই ক্যাডেটকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন সুন্দরবন রেজিমেন্টের সম্মানিত রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রায়হান, পদাতিক এবং ২৫ বিএনসিসি ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডার ও বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (বিএনসিসিও) প্রফেসর ড. মো. মতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট অ্যাডজুট্যান্ট লেফটেন্যান্ট (বিএন) মো. রাকিব।

নিষ্ঠা, শৃঙ্খলা, অধ্যবসায় ও নেতৃত্বের প্রতি অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ এই পদোন্নতি তাঁদের বিএনসিসি জীবনের এক গৌরবোজ্জ্বল অর্জন। তাঁদের এই সাফল্যে বিএমসি রেডিও-এর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তাঁদের আগামী দিনের পথচলা হোক আরও সাফল্যমণ্ডিত।
Leave a Reply