
সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মদন জাতুয়া গ্রামে একটি বসতঘরে জানালা ভেঙে চুরির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক সঞ্জিত পাল। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য ৮ লাখ টাকা বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে অভিযোগকারীর ছোট ভাই সুপ্রভাত পাল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়েন।
অভিযোগে বলা হয়, রাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা বাড়ির জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে একটি কক্ষের দরজা খুলে আলমারি ও অন্যান্য আসবাবপত্র তল্লাশি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
Leave a Reply