1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
বড়লেখায় জানুয়ারিতে শুরু হচ্ছে টিভি এন্ড ছাগল মিডবার ফুটবল টুর্নামেন্ট-গাজীপুর সংবাদ  বড়লেখায় নিসচা’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না- ইসি সানাউল্লাহ-গাজীপুর সংবাদ  বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্যক্রমের উদ্বোধন-গাজীপুর সংবাদ  গন্তব্যে আর ফেরা হলো না আবু সালামের, গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিভল ২৬ বছরের প্রাণ-গাজীপুর সংবাদ  গলাচিপায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের পারিবারিক কবরস্থানে হামলা-ভাঙচুর, ঘটনাস্থলে এমপি রতন-গাজীপুর সংবাদ  গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত-গাজীপুর সংবাদ  ঘর থেকেই দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি:রাণীশংকৈলে র‍্যালি,মহড়া ও আলোচনা সভা-গাজীপুর সংবাদ 

বড়লেখায় জানুয়ারিতে শুরু হচ্ছে টিভি এন্ড ছাগল মিডবার ফুটবল টুর্নামেন্ট-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৫ টাইম ভিউ

শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ক্রীড়াপ্রেমীদের আনন্দে মাতাতে আগামী ২০২৭ সালের জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে টিভি এন্ড ছাগল মিডবার ফুটবল টুর্নামেন্ট। উপজেলার পূর্ব ঘোলসা জুনিয়র স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এ টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, নতুন প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনা এবং যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।

টুর্নামেন্টে সভাপতিত্ব করবেন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম।
এ আয়োজনে প্রথম পুরস্কার দিয়ে সহযোগিতা করবেন কুয়েতপ্রবাসী রেমিট্যান্স যোদ্ধা হামিদুর রশীদ। দ্বিতীয় পুরস্কার দিয়ে সহযোগিতা করবেন কাতারপ্রবাসী রেজাউল করিম। এছাড়া প্রতিটি খেলায় ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দিয়ে সহযোগিতা করবেন ওমানপ্রবাসী মুজিবুর রহমান।

প্রবাসীদের এমন সহযোগিতা স্থানীয় ক্রীড়াঙ্গনের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁদের এই উদ্যোগের মাধ্যমে তরুণ খেলোয়াড়রা উৎসাহিত হবেন এবং এলাকায় খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, সৌহার্দ্য, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার অন্যতম মাধ্যম। তাই এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে পূর্ব ঘোলসাসহ আশপাশের এলাকার তরুণদের মধ্যে ক্রীড়াচর্চা আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

টুর্নামেন্টের নির্দিষ্ট উদ্বোধনের তারিখ, খেলার মাঠ, অংশগ্রহণকারী দলের সংখ্যা ও বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে বলে আশা করা যাচ্ছে।

ক্রীড়াই শক্তি, ক্রীড়াই সম্প্রীতি—মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com