1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার, তৃণমূলের রাজনীতিতে ফেরার প্রত্যাশা অনুসারীদের-গাজীপুর সংবাদ  ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান-গাজীপুর সংবাদ  কাতারে ঘাম ঝরান রিনা, দেশে স্বজনদের ওপর নির্যাতন: কাপাসিয়ায় প্রবাসীর জমি দখল চেষ্টা, সাংবাদিককে হুমকির অভিযোগ-গাজীপুর সংবাদ  নরসিংদীর পাঁচদোনা মোড়ে ফুটপাত দখল করে দোকান দিয়ে, লাখ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ!-গাজীপুর সংবাদ  গলাচিপায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ছাতকের চরমহল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান সামছ উদ্দিন আহমেদ-গাজীপুর সংবাদ  শ্রীলঙ্কার সাংবাদিকদের পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকারের প্রতি আহ্বান-গাজীপুর সংবাদ  ভারতীয় সাংবাদিক নেতা মীর মোহাম্মদ আলী ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের স্থায়ী সদস্য নির্বাচিত-গাজীপুর সংবাদ  ছাতক-সিলেট রেললাইন নির্মাণ প্রকল্প ২০২৭ সালের জুন পর্যন্ত মেয়াদ বৃদ্ধি-গাজীপুর সংবাদ  গলাচিপা পৌরসভায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী নাজমুল হুদা রিপন, গাড়িবহরে প্রচারণা-গাজীপুর সংবাদ 

বড়লেখায় নিসচা’র উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১২ টাইম ভিউ

বড়লেখা প্রতিনিধিঃ

জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সহধর্মিণী মরহুমা জাহানারা কাঞ্চনের ৩৩’তম মৃত্যুবার্ষিকী এবং জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

নিসচা বড়লেখা উপজেলা শাখার কার্যনির্বাহী সদস্য এমরান আহমদ ও মিরাজুল ইসলামের স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। রোববার (২৫ অক্টোবর) পৃথকভাবে দুইজন ভুক্তভোগী চিকিৎসাধীন রোগীকে তারা স্বেচ্ছায় রক্তদান করেন।

‘নিরাপদ সড়ক সম্মৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে মাসব্যাপী কর্মসূচির ২৫’তম দিনে এই মানবিক কার্যক্রমের মধ্যেদিয়ে নিসচার প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তি কামনা ও মরহুমা জাহানারা কাঞ্চনের আত্মার মাগফেরাত কামনা করে কর্মসূচির
আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এসময় নিসচা নেতারা বলেন, ১৯৯৩ সালের ২২ অক্টোবর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জাহানারা কাঞ্চন মৃত্যুবরণ করেন। প্রিয়তমা স্ত্রীকে হারানোর সেই গভীর শোককে শক্তিতে রূপান্তর করে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দেশব্যাপী ‘নিরাপদ সড়ক চাই’ সামাজিক আন্দোলন গড়ে তোলেন। সড়ক দুর্ঘটনা থেকে মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি নিসচা বড়লেখা শাখা এই রক্তদান কর্মসূচির মাধ্যমে মুমূর্ষু মানুষের পাশে দাঁড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

উল্লেখ্য, নিসচা বড়লেখা উপজেলা শাখা জনস্বার্থে সামাজিক, স্বেচ্ছাসেবী, মানবিক ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডসহ সড়ক দুর্ঘটনারোধে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। নিসচা একটি জনপ্রিয় বৃহৎ জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন শুধু সড়কে নয় তার পাশাপাশি নিসচা’র কর্মীবৃন্দ জনস্বার্থে প্রতিনিয়ত  সামাজিক-মানবিক-স্বেচ্ছাসেবী ও জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। নিসচা’র কার্যক্রম’কে আরও তরান্বিত করতে সকলের প্রতি নিসচা নেতারা আন্তরিক সহযোগিতা কামনা করছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com