1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার, তৃণমূলের রাজনীতিতে ফেরার প্রত্যাশা অনুসারীদের-গাজীপুর সংবাদ  ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান-গাজীপুর সংবাদ  কাতারে ঘাম ঝরান রিনা, দেশে স্বজনদের ওপর নির্যাতন: কাপাসিয়ায় প্রবাসীর জমি দখল চেষ্টা, সাংবাদিককে হুমকির অভিযোগ-গাজীপুর সংবাদ  নরসিংদীর পাঁচদোনা মোড়ে ফুটপাত দখল করে দোকান দিয়ে, লাখ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ!-গাজীপুর সংবাদ  গলাচিপায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ছাতকের চরমহল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান সামছ উদ্দিন আহমেদ-গাজীপুর সংবাদ  শ্রীলঙ্কার সাংবাদিকদের পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকারের প্রতি আহ্বান-গাজীপুর সংবাদ  ভারতীয় সাংবাদিক নেতা মীর মোহাম্মদ আলী ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের স্থায়ী সদস্য নির্বাচিত-গাজীপুর সংবাদ  ছাতক-সিলেট রেললাইন নির্মাণ প্রকল্প ২০২৭ সালের জুন পর্যন্ত মেয়াদ বৃদ্ধি-গাজীপুর সংবাদ  গলাচিপা পৌরসভায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী নাজমুল হুদা রিপন, গাড়িবহরে প্রচারণা-গাজীপুর সংবাদ 

ছাতকের চরমহল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান সামছ উদ্দিন আহমেদ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৯ টাইম ভিউ

সেলিম মাহবুব, ছাতকঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চরমহল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকায় প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন সামছ উদ্দিন আহমেদ। তিনি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছোট কেজাউরা গ্রামের এক ঐতিহ্যবাহী পরিবারের সন্তান  ও  চরমহল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।

সামছ উদ্দিন আহমেদ একজন ব্যবসায়ী ও সমাজ সচেতন নাগরিক। সামাজিক অঙ্গনে সততা  ও  সাহসিকতার সঙ্গে সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন তিনি। এলাকার উন্নয়ন ও অগ্রগতি নিয়ে তাঁর রয়েছে গুরুত্বপূর্ণ ভুমিকা।

একজন স্বক্রিয় রাজনীতিবিদ, ব্যাবসায়ী ও সালিশ  ব্যাক্তিত্ব হিসাবে এলাকার তার ব্যাপক পরিচিতি রয়েছে। সাধারণ মানুষের সকল ভালো কাজ ও সমস্যা সমাধানে সর্বাগ্রে তিনি এগিয়ে আসেন।

চরমহল্লা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের একাধিক  ভোটাররা জানান, ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে সমাজসেবক, শিক্ষানুরাগী ও সালিশ ব্যক্তিত্ব সামছ উদ্দিন আহমেদ চেয়ারম্যান পদে প্রার্থী হলে ইউনিয়নবাসীর জন্য ভালো হবে।

তাঁর নেতৃত্বে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ এর কার্যক্রম প্রতিষ্ঠিত হবে বলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের লোকজন আশাবাদী।

তিনি নির্বাচিত হলে ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য ও রাস্তা এবং কালভার্টসহ অবকাঠামো উন্নয়নে গতি আসবে বলে জানিয়েছেন ভোটাররা। যুব সমাজের কর্মসংস্থান ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত হবে এবং কৃষক, শ্রমিক ও প্রবাসী পরিবারের স্বার্থ সুরক্ষিত থাকবে। চরমহল্লা ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা ও সুশাসনের প্রত্যাশা নিয়ে  জনগণের পক্ষ থেকে  চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে তাঁকে আহ্বানও জানিয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

সামছ উদ্দিন আহমেদ নির্বাচনের ব্যাপারে বলেন, ইউনিয়নের সাধারণ লোকজন তাঁকে নির্বাচন করতে বলেছেন। তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা পেলে ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে তিনি আগ্রহী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com