1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম:
মা বাবাকে নির্যাতনের অভিযোগ, মাদকাসক্ত ছেলেকে এক বছরের কারাদণ্ড দিলেন ইউএনও-গাজীপুর সংবাদ দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার, তৃণমূলের রাজনীতিতে ফেরার প্রত্যাশা অনুসারীদের-গাজীপুর সংবাদ  ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান-গাজীপুর সংবাদ  কাতারে ঘাম ঝরান রিনা, দেশে স্বজনদের ওপর নির্যাতন: কাপাসিয়ায় প্রবাসীর জমি দখল চেষ্টা, সাংবাদিককে হুমকির অভিযোগ-গাজীপুর সংবাদ  নরসিংদীর পাঁচদোনা মোড়ে ফুটপাত দখল করে দোকান দিয়ে, লাখ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ!-গাজীপুর সংবাদ  গলাচিপায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ছাতকের চরমহল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান সামছ উদ্দিন আহমেদ-গাজীপুর সংবাদ  শ্রীলঙ্কার সাংবাদিকদের পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকারের প্রতি আহ্বান-গাজীপুর সংবাদ  ভারতীয় সাংবাদিক নেতা মীর মোহাম্মদ আলী ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের স্থায়ী সদস্য নির্বাচিত-গাজীপুর সংবাদ  ছাতক-সিলেট রেললাইন নির্মাণ প্রকল্প ২০২৭ সালের জুন পর্যন্ত মেয়াদ বৃদ্ধি-গাজীপুর সংবাদ 

গলাচিপায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১০ টাইম ভিউ

মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপায় গণঅধিকার পরিষদের (জিওপি) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, আনন্দ মিছিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় গলাচিপা পৌর মঞ্চ চত্বরে উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১টায় পৌর এলাকার বিভিন্ন সড়কে আনন্দ মিছিল বের করা হয়।
গণঅধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য মো. নুরুল হক। প্রধান বক্তা ছিলেন যুব অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার সহসভাপতি মো. মহিবুল্লাহ এনিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার সাবেক সদস্যসচিব মো. জাকির হোসেন মুন্সি, পৌর শাখার সভাপতি মো. রেজাউল হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সোয়েব মাস্টার।
আলোচনা সভায় বক্তারা গণঅধিকার পরিষদের পাঁচ বছরের রাজনৈতিক পথচলা, সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে আনন্দ মিছিলটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বর হয়ে পৌর মঞ্চ এলাকায় এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সবশেষে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com