1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম:
ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান-গাজীপুর সংবাদ  কাতারে ঘাম ঝরান রিনা, দেশে স্বজনদের ওপর নির্যাতন: কাপাসিয়ায় প্রবাসীর জমি দখল চেষ্টা, সাংবাদিককে হুমকির অভিযোগ-গাজীপুর সংবাদ  নরসিংদীর পাঁচদোনা মোড়ে ফুটপাত দখল করে দোকান দিয়ে, লাখ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ!-গাজীপুর সংবাদ  গলাচিপায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ছাতকের চরমহল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান সামছ উদ্দিন আহমেদ-গাজীপুর সংবাদ  শ্রীলঙ্কার সাংবাদিকদের পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকারের প্রতি আহ্বান-গাজীপুর সংবাদ  ভারতীয় সাংবাদিক নেতা মীর মোহাম্মদ আলী ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের স্থায়ী সদস্য নির্বাচিত-গাজীপুর সংবাদ  ছাতক-সিলেট রেললাইন নির্মাণ প্রকল্প ২০২৭ সালের জুন পর্যন্ত মেয়াদ বৃদ্ধি-গাজীপুর সংবাদ  গলাচিপা পৌরসভায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী নাজমুল হুদা রিপন, গাড়িবহরে প্রচারণা-গাজীপুর সংবাদ  বড়লেখায় নিসচা’র উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২ টাইম ভিউ

 

মোঃ ফেরদৌস মোল্লাহ প্রতিনিধি:পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আজ সোমবার (২৬ অক্টোবর) মাদক ও সকল প্রকার অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হাসিবুল হাসানকে ফুলেল শুভেচ্ছা ও সচেতনতামূলক লিফলেট প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ভাণ্ডারিয়া মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ।

এ সময় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মোঃ শামসুল হক খোকন, সদস্য সচিব মোঃ মেহেদী হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আহাদ জোমাদ্দারসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা।
অনুষ্ঠানে জনসাধারণের মধ্যে মাদক, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ সকল প্রকার অপরাধের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অপরাধমুক্ত সমাজ গঠনে সামাজিক প্রতিরোধ জোরদার এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

 

এ সময় ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান জনসাধারণের মধ্যে সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
সংগঠনের দায়িত্বশীলরা জানান, মাদক ও অপরাধমুক্ত ভাণ্ডারিয়া গড়ে তোলার লক্ষ্যে তাঁরা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ সৃষ্টি এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে চান।
তাঁদের প্রত্যাশা, সম্মিলিত উদ্যোগ, সামাজিক সচেতনতা ও প্রশাসনের সহযোগিতার মাধ্যমে ভাণ্ডারিয়াকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com