1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতক থানা পুলিশের অভিযানে  ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১ জন-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জেল হত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল-গাজীপুর সংবাদ  জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেটে  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  খুলশীতে সিএনজির তথ্য অসংগতি অটোরিকশা জব্দ করেছে পুলিশ-গাজীপুর সংবাদ  কালজয়ী মরমি গানের স্রষ্টা বাউল সাধক দূর্বিণ শাহের জন্ম শতবার্ষিকী পালন-গাজীপুর সংবাদ  বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে পঞ্চম ধাপে শিক্ষা উপকরণ বিতরণ-গাজীপুর সংবাদ  চমেক ও চসিকের ৫৭ কেন্দ্রে বিনামূল্যে ৩ কোটি টাকার ওষুধ:প্রশাসক ডা. শাহাদাত-গাজীপুর সংবাদ  তাহিরপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন-গাজীপুর সংবাদ তাহিরপুরে বোরো আবাদ নির্বিঘ্ন রাখতে হাওরের বাঁধ ও স্লুইসগেট পরিদর্শনে ইউএনও-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় জেল হত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৯ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও জাতীয় চার নেতার অন্যতম তাজউদ্দীন আহমদের জন্মভূমি গাজীপুরের কাপাসিয়ায় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে তাজউদ্দীন আহমদের জন্মভিটা দরদরিয়ার নিজ বাড়ির মাঠে এবং দুপুরে বঙ্গতাজ আদর্শ উচ্চ বিদ্যালয় ও বঙ্গতাজ প্রিক্যাডেট একাডেমির উদ্যোগে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আলোচনায় অংশ নেন।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। তাঁদের অবদান ও আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও জাতীয় ঐক্য সমুন্নত রাখার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com