1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  তিন শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ  ছাতকে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ (সিজন-২) এর উদ্বোধনী অনুষ্ঠান-গাজীপুর সংবাদ 

দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ০ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম ঐতিহাসিক চরিত্র এবং তৎকালীন মেজর জিয়াউর রহমানের জীবন ও বিদ্রোহের পটভূমি নিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মঞ্চস্হ হলো দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনভিত্তিক মঞ্চ নাটক ‘গর্বিত রাষ্ট্রনায়ক’ এতে ১৯৭১ সালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়ার স্বাধীনতা ঘোষণার সেই উত্তাল অধ্যায় এবং সেনানিবাসে তাঁর বিদ্রোহের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে।

এই পুরো মঞ্চনাটকের নেপথ্যে রয়েছেন, দেশ থিয়েটারে প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেটের জনপ্রিয় অভিনয় শিল্পী মোঃ কামাল। তিনি নাটকটির লেখক, নির্দেশক ও সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। মঞ্চনাটক ‘গর্বিত রাস্ট্র নায়ক’ পরিচালনায়, মো: সূয়েজ হোসেন, নৃত্য পরিচালক সিনিয়া শাহ ঝুমা, সহযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস সিলেট জেলা ও মহানগর।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাসাস সিলেট ও মহানগরের উদ্যোগে সিলেটে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

নাটকের যারা অভিনয় করেছেন, মেজর জিয়াউর রহমানের চরিত্রে মোঃ কামাল, সূত্রধরের চরিত্রে মাহবুব আলম সেলিম, ক্যাপ্টেন’র চরিত্রে, মোঃ শিপন আহমদ, সহকারী ক্যাপ্টেন’র চরিত্রে মাশরাফি, সৈনিক’র চরিত্র নয়ন, বিভিন্ন চরিত্রে জ্যোতি বিশ্বাস, ফৌজিয়া, ঝলক চন্দ্র দাস, পপি রানী দাস, বর্ষতী, রোদসী রায়, দিয়া রানী দাস, সুস্মিতা নাথ এ্যানি, ঐশী বর্মন, মোহাম্মদ কাজিম। লাইট ও শব্দ করণে ছিলেন তুষ্টি বিশ্বাস পূর্ণা।

সবশেষে নাট্য নির্মাতা মোঃ কামাল বলেন, নাটকটি পূর্ণাঙ্গ রূপ দিয়ে খুব শীঘ্রই মঞ্চ নিয়ে আসা হবে। এতে সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন, মোঃ কামাল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com