
মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার
নিষিদ্ধ আওয়ামীলীগের লকডাউন ঘিরে পটুয়াখালীতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, আওয়ামীলীগ নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। গতকাল রাত সাড়ে নয়টার পর থেকে জেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। তবে সকাল থেকে লকডাউনের তেমন কোন প্রভাব লক্ষ করা যায়নি। স্বাভাবিক রয়েছে যান চলাচল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে নয়টায় কলাপাড়া বাসস্ট্যান্ডের ইউনিক পরিবহনের কাউন্টারের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কন্টেন্ট ক্রিয়েটর আদিল (২৫) ও নিপু হাওলাদার (২০) নামের দুই যুবককে হাতেনাতে আটক করে গন ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এদিকে একই সময় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া এলাকায় ককটেল বিস্ফোরণ ও একটি বাস ভাংচুর করা হয়েছে। এছাড়া একই মহাসড়কের বসাক বাজার এলাকায় এবং মির্জাগঞ্জ উপজেলার বরগুনা-বরিশাল সড়কে কয়েকটি টায়ারে অগ্নিসংযোগ করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা। অপরদিকে রাত দশটায় পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকায় জেলা আওয়ামীলীগ সভাপতি কাজী আলমগীরের বসতবাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে শ্রমিকলীগ নেতা খলিলুর রহমান,আওয়ামীলীগ নেতা গোলাম সরোয়ার ও সাবেক পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ এর বাসায় হামলার ঘটনা ঘটে।
পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, অপৃতিকর ঘটনা এড়াতে পুলিশী টহল অব্যাহত রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
Leave a Reply