1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম:
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল স্বেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশন-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত একজন গ্রেফতার-গাজীপুর সংবাদ  বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশায় বিপর্যস্ত সড়ক: ঢাকা, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি-গাজীপুর সংবাদ  নবনির্বাচিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে পটুয়াখালী জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আনন্দ মিছিল-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ২০ বোতল বিদেশি মদসহ একজন গ্রেফতার- গাজীপুর সংবাদ  পীরগঞ্জে ইএসডিও’র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী।-গাজীপুর সংবাদ  মোহনা টিভির সিইও অপসারণের খবর ভিত্তিহীন দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বৃহত্তর ছাতক প্রবাসী সমিতি নর্থ ওয়েস্ট ইউকের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির।-গাজীপুর সংবাদ  ছাতকে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আয়োজনে “জ্ঞানদ্বীপ” মেধাবৃত্তি পরিক্ষা সম্পন্ন-গাজীপুর সংবাদ  নির্বাচনী সাবসেন্টার স্থানান্তরের দাবিতে ছাতকের ছনখাইড়ে সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ 

পীরগঞ্জে ইএসডিও’র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৪ টাইম ভিউ

হুমায়ুন কবির,(ঠাকুরগাঁও) প্রতিনিধি:

নারীর ক্ষমতায়ন ও ক্রীড়াঙ্গনে মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে শনিবার ২১ নভেম্বর বিকালে অনুষ্ঠিত হয়েছে প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ। ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর থ্রাইভ প্রকল্পের আয়োজনে এই খেলায় দর্শকদের উৎসাহ আর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠে ছিল উৎসবের আমেজ। প্রীতি ম্যাচে মুখোমুখি হয় রাণীশংকৈলের রাঙ্গাটুঙ্গি ফুটবল একাডেমি ও জনগাঁও আদিবাসী ফুটবল একাডেমি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৩-১ গোলের ব্যবধানে জয় পায় রাঙ্গাটুঙ্গি ফুটবল একাডেমি। খেলায় প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মোঃ

জাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান,পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার,পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল ইসলাম জিয়া, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নূর এ শাহাদাৎ স্বজন,

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন প্রামাণিকসহ অনেকে।
পুরো ম্যাচে প্রাণবন্ত ধারাভাষ্য দিয়ে দর্শকদের আনন্দ ও খেলার উত্তেজনা বাড়িয়ে তোলেন সুজন খান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে খেলার ভূয়সী প্রশংসা করেন এবং নারী ফুটবলারদের উৎসাহিত করতে এমন উদ্যোগ নেওয়ায় ইএসডিওকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি রাঙ্গাটুঙ্গি ফুটবল একাডেমি ও জনগাঁও আদিবাসী ফুটবল

একাডেমির উন্নয়নে মোট দুই লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন। আয়োজকরা জানান,এ ধরনের আয়োজন মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ তৈরির পাশাপাশি তাদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি ও সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁদের বিশ্বাস, এমন উদ্যোগ স্থানীয় মেয়েদের এগিয়ে যাওয়ার নতুন অনুপ্রেরণা জোগাবে এবং তারা একদিন জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নিজ এলাকা ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। ক্রীড়াঙ্গনে নারীর অংশগ্রহণ ও সমান সুযোগ নিশ্চিত করতে ইএসডিও’র এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানানো হয়। আলোচনা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলেদেন অতিথিরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com