1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম:
কৃষক লীগ নেতা আনিসুর রহমান নয়ন গ্রেফতার-গাজীপুর সংবাদ  পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার।-গাজীপুর সংবাদ  অসুস্থ আব্দুল আউয়ালকে দেখতে তাঁর বাড়িতে যান এমপি মিলন-গাজীপুর সংবাদ  বড়লেখায় ৪০টি প্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থীর অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  রায়পুরে ৯নং দঃ চরআবাবিল ইউনিয়নে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, রাতে ছাত্রলীগ নেতাদের বাড়িঘর ভাংচুরের অভিযোগ।-গাজীপুর সংবাদ  মোহনা টিভির সিইও তসলিম চৌধুরীর গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ: সহকর্মী ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ-গাজীপুর সংবাদ রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫০, মামলা ৩৫-গাজীপুর সংবাদ  ছাতক থানার এসআই আবু বকর সিদ্দিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মিলন এমপি-গাজীপুর সংবাদ  গজারিয়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পাবেন ৫ হাজার রোগী-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন: র‍্যালি ও আলোচনা সভায় নিরাপদ আমিষ ও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ-গাজীপুর সংবাদ 

কৃষক লীগ নেতা আনিসুর রহমান নয়ন গ্রেফতার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ০ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক:

সৌদি প্রবাসী ও গাজীপুরের সাভার সংলগ্ন কেপিজি হাসপাতালের গাড়িচালক আনিসুর রহমান নয়ন (৩৯) কে গ্রেফতার করা হয়েছে। গত ১০ নভেম্বর ২০২৬ রাতে ঢাকার পল্টন এলাকার শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করে পল্টন থানা পুলিশ। তাকে সন্ত্রাস বিরোধী মামলায় আদালতে সোপর্দ করা হয়। এ দিকে পরিবারের পক্ষ থেকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক’ গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন। আনিসুর রহমান নয়ন দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে গত পাঁচ মাস আগে দেশে ফিরেছেন । দেশে ফিরে তিনি সাভারের শ্রীপুর কলোনির কেপিজি হাসপাতালে গাড়িচালক হিসেবে যোগদান করেন। ঘটনার দিন হাসপাতালের ডাক্তারকে নিয়ে তিনি ঢাকায় যান এবং সেখান থেকে পল্টন এলাকায় যান। ওই সময় সেখানে কয়েকজন ব্যক্তি তাকে আওয়ামী ট্যাগ দিয়ে বিএনপি নেতা কর্মীরা আটক করে তার কাছ থেকে জোরপূর্বক মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। পরে তাকে পল্টন থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ তার নামে থানায় ষড়যন্ত্রমূলক একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় । পল্টন মডেল থানার মামলা নং-১৯ (তারিখ ১৯/০৯/২০২৬, ধারা—সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ [সংশোধনী-২০২৬] এর ৭/৮/৯/১০/১২/১৩)-
পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর সকালে গুলিস্তান মাওলানা ভাসানী স্টেডিয়ামের পশ্চিম পাশে কর্ণ চত্বরগামী ল্যাম্প পোস্টের কাছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪০/৫০ জন নেতাকর্মী জড়ো হয়ে রাষ্ট্রবিরোধী স্লোগান ও নাশকতার চেষ্টা করেছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১০ নভেম্বর ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নয়নকে গ্রেফতার করা হয়। আনিসুর রহমান নয়ন (৩৯) কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়ন শাখা কৃষক লীগের সাধারণ সম্পাদক, পিতা—আলী আমজাদ, মাতা—কামরুন নাহার; স্থায়ী ঠিকানা: সাং-বাড়ইগাঁও, রানীগঞ্জ, থানা-কাপাসিয়া, জেলা-গাজীপুর এবং বর্তমান ঠিকানা: কেপিজি হসপিটাল, শ্রীপুর কলোনি, থানা-আশুলিয়া, ঢাকা।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com