1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
An honest look at Spinfin Casino: what makes it a top choice for UK গলাচিপায় সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্ত: মালামালসহ ‘পেশাদার চোর’ শাওন ঘরামী গ্রেপ্তার-গাজীপুর সংবাদ  জামালপুরে লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের ছড়াছড়ি প্রশাসনের নিরবতায় জনমনে প্রশ্ন-গাজীপুর সংবাদ  Palpites para a Copa do Mundo 2026: tudo sobre as odds e dicas para Pronostic gagnant : analyse des cotes pour Brésil vs Norvège à la Coupe du গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে- মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  USDT sportsbook bonuses for World Cup 2026: maximize your betting experience تحليل Tournament fixtures: فرص باراغواي وفرنسا في كأس العالم 2026 বজ্রপাত কেড়ে নিল চার সন্তানের জনকের প্রাণ, শোকে স্তব্ধ রাণীশংকৈলের জওগাঁও গ্রাম-গাজীপুর সংবাদ  কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ 

নাটোরের কলা চাষী হত্যা মামলার আরো দুই আসামী গ্রেফতার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৩২৩ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের কলা চাষী হত্যা মামলার আরো দুই আসামী বাবলু মোল্লা (৩৫) ও আহসান মোল্লাকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল ১৯ জুলাই বুধবার রাত সোয় এগারোটার দিকে তাদের ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ফারাম বাজার এলাকা হতে গ্রেফতার করা হয়। তারা উভয়েই কাফুরিয়া (রিফুজিপাড়া) এলাকার শুকচান আলীর ছেলে এবং হত্যাকান্ডের মূল আসামী কামালের ভাই।

র‌্যাব প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এবং র‌্যাব-৫ সিপিসি-২ এর একটি অপারেশন দল গতকাল ১৯ জুলাই বুধবার রাত সোয়া এগারোটার দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ফারাম বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এসময় নাটোর সদর থানার কলা চাষী কালাম হত্যা মামলার পলাতক আসামী বাবলু মোল্লা এবং আহসান মোল্লাকে গ্রেফতার করা হয়। এনিয়ে মামলার ছয় আসামীর তিনজন গ্রেফতার হলো। মূল অভিযুক্ত কামালসহ তিনজন এখনো ধরা ছোঁয়ার বাইরে।

উল্লেখ্য গত ১২ জুলাই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে নাটোর সদর উপজেলার কাফুরিয়া জোলারপাড়া গ্রামে কলা চাষী কালামকে পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এই ঘটনায় নিহতের ভাতিজা সমজান আলী বাদী হয়ে কামালসহ ৬ জনের নাম উল্লেখ করে নাটোর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক জামাল হোসেন জানান, র‌্যাব এই মামলার তিন আসামীকে ইতিমধ্যে গ্রেফতার করে তাদের কাছে হস্তান্তর করেছে। পুলিশ অন্য আসামীদেরও গ্রেফতারের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com