1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

গলাচিপায় সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্ত: মালামালসহ ‘পেশাদার চোর’ শাওন ঘরামী গ্রেপ্তার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৬০ টাইম ভিউ

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় চুরির ঘটনার রহস্য উদঘাটন করে মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে সরকারি বিদ্যালয় থেকে চুরি হওয়া মালামাল। গ্রেপ্তারকৃত যুবকের নাম শাওন ঘরামী। পুলিশের দাবি, শাওন ওই এলাকার একজন পেশাদার চোর এবং তার বিরুদ্ধে বিভিন্ন বাসাবাড়ি ও সরকারি প্রতিষ্ঠানে একাধিক চুরির অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়,​ গত ২৮ জুন (২০২৬) গভীর রাতে গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৩০৩ নম্বর কক্ষে চুরির ঘটনা ঘটে। সেখান থেকে দুটি সিলিং ফ্যান ও একটি সিসিটিভি ক্যামেরা চুরি হয়। এ ঘটনায় গলাচিপা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে।
​তদন্তের অংশ হিসেবে বিদ্যালয়টির সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিবিড়ভাবে বিশ্লেষণ করে অভিযুক্ত শাওন ঘরামীকে শনাক্ত করা হয়। পরবর্তীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে চুরি হওয়া দুটি সিলিং ফ্যান ও সিসিটিভি ক্যামেরাটি উদ্ধার করে।
​”অভিযুক্তকে শনাক্ত করার পর দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই আমরা। এ সময় তার হেফাজত থেকে চুরি যাওয়া সরকারি মালামাল উদ্ধার করা হয়েছে।”

​গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শাওন ঘরামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গলাচিপা থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে তাদের এ ধরণের অভিযান ও আইনি কার্যক্রম চলমান থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com