
সেলিম মাহবুব,ছাতকঃ
জাতীয় শিক্ষক দিবস ২০১৬ উপলক্ষে সোমবার সকাল ১১ টায় ছাতক উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়৷
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অনুকূল চন্দ্র দাসের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আহমদ, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সভাপতি আতাউর রহমান, ছাতক সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান, ছাতক সরকারি ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বেলাল আহমেদ চৌধুরী, মল্লিকপুর এসইউএসডিপি মডেল হাইস্কুলের প্রধান কামাল উদ্দিন ছাতক বাগবাড়ি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বঙ্কিম আচার্য্য,
মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হেলালুল ইসলামসহ ছাতক উপজেলা ও পৌরসভার বিভিন্ন প্রাইমারি মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন৷ সভার শেষ প্রান্তে গুণি ও শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে সম্মাননা ক্রেষ্ট প্রধান করা হয়৷
Leave a Reply