1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ২৩২ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নে গত সোমবার (২৪ জুলাই) ত্রি-বার্ষিক সম্মেলন কাতিহার হাট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শাহিনুর ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নজমুল হুদা শাহ্ এ্যাপোলো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক। সন্মানিত অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য তৌহিদুর রহমান সেলিম।

বিশেষ বক্তা ছিলেন,ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আ’লীগ সহ-সভাপতি জবাইদুর রহমান, আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লব ও মামুনুর রশীদ এলবার্ট, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাইয়েদা উম্মে খায়ের,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, আরথান আলী,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল তারেক লিপু ও জাকারিয়া হাবিব ডন।

আরো বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান,সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য সচিব রেজওয়ানুল হক রঞ্জু, সদস্য মোস্তফা কামাল, ইউপি সদস্য ওয়াসিম আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম সুজন।

প্রসঙ্গত, সম্মেলনে সভাপতি পদে ২ জন শাহিনুর ইসলাম ও ওয়াসিম আলী,এবং সাধারণ সম্পাদক পদে ৩ জন, রেজওয়ানুল হক রঞ্জু,মোস্তফা কামাল ও লিটন আলী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদটি সমঝোতা না হওয়ায় নেতৃবৃন্দ পুরাতন কমিটিকে বিলুপ্ত করে সভাপতি পদটি স্থগিত ঘোষণা করেন। এবং সমঝোতার ভিত্তিতে রেজওয়ানুল হক রঞ্জুকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com