1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
Cómo realizar depósitos y retiradas seguras en Los Mejores Casinos Online Argentina Cazinouri online noi în România: ghidul tău pentru bonusuri și oferte de top în Casino utan Spelpaus 2026: så fungerar snabba uttag och säkra betalningar “ভালো হয়ে ফিরে আসুক,এটুকুই চাই”: নেশাগ্রস্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন অসহায় মা-গাজীপুর সংবাদ  আগামীর চট্টগ্রামে কার্যকর টেকসই সময়োপযোগী ও টেকসই উন্নয়ন নিশ্চিতে দ্রুত মূল্যায়ন পরিকল্পনা মাস্টারপ্ল্যান প্রণয়ন মাস্টারপ্ল্যান (২০২৫–৫০) (Participatory Rapid Appraisal–PRA) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন আগামীর চট্টগ্রামে প্রান্তিক মানুষের উন্মুক্ত আলোচনা মতামত অংশগ্রহণমূলক ও বাস্তবসম্মত মাস্টারপ্ল্যান-গাজীপুর সংবাদ  পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে-গাজীপুর সংবাদ  নরসিংদী উপকরণের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় নরসিংদীর প্রতিমা শিল্পীরা-গাজীপুর সংবাদ  ছাতকে আল-মতিন সুপার  হোস্টেল উদ্বোধন হয়েছে-গাজীপুর সংবাদ  তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে সাবেক ছাত্রদল নেতা সৈয়দ মেহেদীর জন্মদিন পালন-গাজীপুর সংবাদ 

৮ পাম্প ঘুরেও মেলেনি তেল, লোকাল বাসেই সংসদে এমপি সালাহউদ্দিন আইউবী-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৫৫ টাইম ভিউ

এস এম মাসুদ কাপাসিয়া (গাজীপুর)

গাজীপুর ৪ কাপাসিয়া আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইউবী জ্বালানি সংকটের এক চরম বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন জাতীয় সংসদে। আটটি পাম্প ঘুরেও গাড়ির জন্য তেল না পেয়ে শেষ পর্যন্ত ভাড়ায় চালিত গাড়ি রেখে লোকাল বাসে চড়ে সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই তথ্য জানান। পরে আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। সালাহউদ্দিন আইউবী জানান, তিনি সাধারণত গাজীপুর থেকে সংসদে যাতায়াতের জন্য একটি ভাড়া গাড়ি ব্যবহার করেন। তিনি ভেবেছিলেন ঢাকার পাম্পগুলোতে তেল পাওয়া যাবে। কিন্তু বাস্তবে পরিস্থিতি ছিল ভিন্ন। তিনি বলেন,”আমি তেল সংকটের জন্য ভাড়া করা একটি গাড়ি ব্যবহার করতাম। ভেবেছিলাম ঢাকায় এসে তেল পাব। কিন্তু আটটি পাম্প ঘুরেও তেল না পেয়ে গাড়িটি রেখে শেষ পর্যন্ত লোকাল গাড়িতে করে আমাকে সংসদে আসতে হয়েছে। সংসদ সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন, একদিকে জ্বালানি মন্ত্রী দাবি করছেন দেশে কোনো সংকট নেই, অন্যদিকে সাধারণ মানুষ তেলের জন্য হাহাকার করছে। তিনি বলেন, “মাননীয় মন্ত্রী বিবৃতি দিয়ে বলেছিলেন দেশে নাকি তেলের সংকট নেই। আমি নিজে ঘুরে যা দেখলাম আর সংসদে এসে যা শুনলাম, তাতে আমি বিস্মিত। বিষয়টি অনেকটা এমন– কাগজে আছে কলমে নেই। নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি আরও বলেন, রাতে তেল না পেয়ে লোকাল গাড়িতে করে তিন ঘণ্টা সময় ব্যয় করে তাকে গাজীপুর ফিরতে হয়েছে। পথে পথে তিনি তেলের জন্য দীর্ঘ লাইন এবং মানুষের আহাজারি দেখেছেন। দেশের এই বিপর্যস্ত অবস্থা থেকে উত্তরণের জন্য এবং কাগজী হিসাবের বাইরে এসে প্রকৃত সংকট নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানান এই সংসদ সদস্য।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com